নিজের স্বমহিমায় ফিরছেন দিলীপ ঘোষ ! শমীক ভট্টাচার্য দলের দায়িত্ব নেওয়ার পর , কি এমন হলো ! কিছুদিন আগেই নানান রাজনৈতিক মহলে জল্পনা ছিল , দিলীপ কি আদেও বিজেপিতে থাকবেন ? বিধানসভা নির্বাচনের পূর্বে , কোনো বড় চমক আসবে না তো ?
তবে মঙ্গলবার স্বমহিমায় দেখা গেল দিলীপ ঘোষকে । নাম না করেই তিনি এদিন শুভেন্দু – সুকান্তর বিরুদ্ধে আক্রমণ শানালেন । দিলীপ বলেন , “আমি কারওর সার্টিফিকেট চাইনি। কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা আমার কাছে এসেছিলেন। তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। এখন প্রশ্ন উঠছে দল তা হলে এখন এগোচ্ছে না কেন? সেই উত্তর খুঁজতে হবে।”
দিলীপ ঘোষ আরো বলেন , “দিলীপ ঘোষ তৈরি রয়েছে। রাস্তায় রয়েছে। কর্মীদের মাঝে রয়েছে। যে কাজ আমায় দেওয়া হয়েছিল, তা আমি করেছি। এখন সুস্থ সবল রয়েছি। দল যে ভাবে ব্যবহার করবে, সে রকম ভাবেই কাজ করব। ম্যায় হু না।”
বলা বাহুল্য, দিলীপ ঘোষের হুঙ্কারে বোঝাই যাচ্ছে দিল্লিতে চেয়ার না পাওয়া দিলীপ ঘোষ আবার ফিরছেন দলের প্রথমসারিতে , নিজের পুরোনো রূপে ।







