রাজ্য

শিবের মাথায় জল ঢালতে গিয়ে বড় দুর্ঘটনা ! মৃত্যু ৮ পুণ্যার্থীর

শ্রাবণ মাস মানে মহাদেবের মাস । এই মাসে ভক্তরা বাবার মাথায় জল ঢালতে যান । কিন্তু এবার শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীরা । নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের বাস আচমকাই একটি ইটের স্তূপে ধাক্কা মারে । দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৮, এবং কমপক্ষে ২০-২৫ জন আহত হয়েছেন বলে অনুমান । দুমকা জেলার বাসকীনাথ মন্দিরে যাওয়ার সময়ই আচমকা এই দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে , ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পুণ্যার্থীরা সকলে মিলে বিহারের গয়া থেকে বাসকিনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । মাঝে বাবা বৈদ্যনাথধাম মন্দিরে জল ঢেলে তারা ওই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । তখনই পথে এই দুর্ঘটনা ঘটে ।

পুণ্যার্থীদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে , রাস্তার ধারে থাকা একটি ইটের স্তুপে ধাক্কা মারে , এবং তৎক্ষণাৎ দুমড়ে মুচড়ে যায় বাসটি । স্থানীয়রা পৌঁছে উদ্ধারকাজ শুরু করে , পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে , এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.