নিজস্ব সংবাদদাতা : করমন্ডল এক্সপ্রেস ওড়িশার বালেশ্বর স্টেশানের কাছে দূর্ঘটনার কবলে। শালিমার থেকে ছেড়ে চেন্নাই যাওয়ার সময় বালেশ্বর ষ্টেশানের কাছে মালগাড়ীর সাথে ধাক্কার ফলে এই দূর্ঘটনা বলে প্রাথমিক সুত্রে জানা যায়।
মূলত চেন্নাইয়ে চিকিৎসা করাতে যাওয়ার জন্য রুগীরা থাকে এই ট্রেনে। ট্রেনের অধিকাংশ বগি লাইনচ্যুত হয়ে পড়ায় আহত হয়েছেন অনেক ট্রেনযাত্রী। ইতিমধ্যে রেলের তরফে হেল্পলাইন নাম্বার চালু করেছে। রেলের উচ্চপদস্থ আধিকারীকরা ছুটে গেছেন দূর্ঘটনা স্থলে।







