জেলারাজনীতি

নদিয়ায় সমবায় ভোটে চমক, ‘গণতান্ত্রিক মহাজোটে’ তৃণমূলকে হারাল বিজেপি-কংগ্রেস-সিপিএম

নদিয়া:তৃণমূলের বিরুদ্ধে বারবার আঁতাতের অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। এবার সেই অভিযোগ যেন বাস্তবে ফুটে উঠল নদিয়ায়। নাকাশিপাড়া থানা এলাকার কাঁচকুলি সমবায় সমিতির নির্বাচনে একজোট হয়ে লড়ল বিজেপি, কংগ্রেস ও সিপিএম। আর সেই ‘গণতান্ত্রিক মহাজোটে’ তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিল বিরোধীরা।

৯ আসনের এই সমবায় সমিতিতে এককভাবে লড়েছিল তৃণমূল। অন্যদিকে বিজেপি, কংগ্রেস ও সিপিএম একজোট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ৭৭২ জন ভোটারের ভোট গ্রহণের দিন সকাল থেকেই ছিল কড়া পুলিশি নজরদারি। ফল প্রকাশের পর দেখা যায়, তৃণমূল পেয়েছে ৪টি আসন, আর বিরোধীদের জোট দখল করেছে ৫টি আসন।

তবে এখানেই শেষ নয়। বোর্ড গঠনের সময় নির্ণায়ক হয়ে উঠবে দুটি বিশেষ ভোট। একটি সমবায় সমিতির সম্পাদকের, অপরটি স্থানীয় তৃণমূল বিধায়ক কল্লোল খানের। ফলে শেষ পর্যন্ত বোর্ড কার হাতে যাবে, তা নিয়ে জোর জল্পনা।

তবু এই ফলকেই বিরোধীরা দেখছে বড় জয় হিসেবে। স্থানীয় বিজেপি, কংগ্রেস ও সিপিএম নেতৃত্বের দাবি,

“এই সমবায় ভোট প্রমাণ করে দিয়েছে যে, গণতান্ত্রিক মহাজোটই তৃণমূলকে হারাতে সক্ষম। আগামী বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনেও আমরা এই জোট বজায় রেখে লড়াই করব।”

অন্যদিকে, হেরে কটাক্ষ করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল সভাপতি শ্যামল ভট্টাচার্য বলেন,

“একলা পেরে উঠছে না কেউ। তাই সব নীতি-আদর্শ বিসর্জন দিয়ে বিজেপি, কংগ্রেস, সিপিএম একজোট হয়েছে।”

রাজনৈতিক মহলের মতে, একটি ছোট সমবায় নির্বাচনের ফলাফল হলেও বিরোধী জোটের এই পরীক্ষামূলক সাফল্য আগামী বড় নির্বাচনে রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.