খেলাধুলা

ক্যান্সারে আক্রান্ত মাইকেল ক্লার্ক ! নিজেই প্রকাশ্যে আনলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি

ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ান কিংবদন্তি । অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার মাইকেল ক্লার্ক নিজেই জানিয়েছেন , ত্বকের ক্যান্সার হয়েছে তাঁর । ত্বকের ক্যান্সারের জন্য , তার অস্ত্রোপচারও হয়েছে বলে খবর ।

বুধবার সমাজমাধ্যমে নিজেই একটি ছবি পোস্ট করেন মাইকেল ক্লার্ক । অস্ত্রোপচারের পরের ছবি ছিল সেটি । ছবিতে দেখা যায় , নাকের পাশে অস্ত্রোপচার হয়েছে ৪৪ বছর বয়সী মাইকেল ক্লার্কের । অস্ট্রেলিয়ান কিংবদন্তি , সেখানে নিজেই লিখেছেন , ‘‘ত্বকের ক্যান্সার বাস্তব! বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ আমার নাক থেকে আরেকটা বাদ দেওয়া হয়েছে।’’

পাশাপাশি ক্যান্সার নিয়ে সতর্ক করে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক জানান , ‘‘ত্বকের পরীক্ষা করানোর জন্য সকলকে মনে করিয়ে দিচ্ছি। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভাল। আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক স্তরে ক্যানসার ধরা পড়াটা গুরুত্বপূর্ণ ছিল। এর জন্য চিকিৎসকের কাছে আমি কৃতজ্ঞ।’’

উল্লেখ্য , এই প্রথম নয় , আগেও ক্যান্সারের সঙ্গে লড়াই করতে হয়েছে ক্লার্ককে । ২০০৬ সালে প্রথম ত্বকের ক্যান্সারে আক্রান্ত হন ক্লার্ক । তারপর থেকে প্রায় ১২ বার ক্লার্কের শরীর থেকে ক্যান্সার অপসারণ করা হয় । ২০২৩ সালেও ক্লার্কের কপাল এবং মুখ থেকে ক্যান্সার অপসারণ করা হয়েছিল। প্রসঙ্গত , ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে অস্ট্রেলিয়ান স্কিন ক্যান্সার ফাউন্ডেশনের সাথে ২০২৩ সালে যুক্ত হন মাইকেল ক্লার্ক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.