ক্রাইমদেশ

অশ্লীল রিলের প্রতিবাদে স্বামীকে ছুরি দিয়ে কোপ, গাজিয়াবাদে গ্রেপ্তারি মামলা

ইনস্টাগ্রামে অশ্লীল রিল তৈরির প্রতিবাদ করায় স্বামীকে ছুরি দিয়ে আক্রমণের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইশরাত নিয়মিত আপত্তিকর ভিডিও বানাতেন। স্বামী আনিস তা নিয়ে আপত্তি তুললে তিনি বারবার হুমকি দিতেন এবং একাধিকবার ভুয়ো মামলায় ফাঁসানোর চেষ্টা করেন। আনিস অভিযোগ করেছেন, ইশরাতের অন্যান্য পুরুষদের সঙ্গে সম্পর্ক ছিল এবং পরিবারের দায়িত্ব এড়িয়ে তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতেন।

ঘটনার ভিডিও প্রমাণ পুলিশের হাতে এসেছে বলে জানিয়েছেন লোনির এসিপি সিদ্ধার্থ গৌতম। তিনি বলেন, ২৮ আগস্ট আনিসের অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর দায়ের হয়েছে এবং ভিডিওতে ছুরি দিয়ে হামলার দৃশ্য স্পষ্ট। এসিপি আরও জানান, মামলার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণের ভিত্তিতে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.