অফবিট

রাসায়নিক নয়, ঘরোয়া উপায়েই পাকা চুল কালো! জেনে নিন জাদুকরী উপায়

আগে পাকা চুল মানেই ছিল বয়সের ছাপ। কিন্তু এখন বিশের কোঠার তরুণ-তরুণীরাও ভুগছেন আগেভাগে চুল পেকে যাওয়ার সমস্যায়। মানসিক চাপ, অনিয়মিত ঘুম, দূষণ ও খাবারের গুণমান—সব মিলিয়ে শরীরে ভারসাম্য নষ্ট হচ্ছে, আর তার প্রভাব পড়ছে চুলে।

বাজারে নানা দামি কালার ও হেয়ার ডাই থাকলেও, সেগুলোর রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদে চুলের ক্ষতি করে। তাই অনেকেই এই নিয়ে চিন্তিত, তবে আর চিন্তা নয় জেনে নিন ঘরোয়া ও ভেষজ উপায়ে চুল কালো উপায় ,,,,,,,,

পাকা চুল কালো করার প্রাকৃতিক উপায়

এই ভেষজ রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে:

১টি বড় পেঁয়াজ

১ চা চামচ ঘি

১ টেবিল চামচ নারকেল তেল

২ টেবিল চামচ মেহেন্দির গুঁড়ো

প্রয়োজনমতো জল

তৈরির পদ্ধতি:
একটি পাত্রে জল নিয়ে তাতে খোসা ছাড়ানো পেঁয়াজ কেটে দিন। কয়েক মিনিট ফুটিয়ে সেই জল ঠান্ডা হলে ছেঁকে নিন। তারপর তাতে মেহেন্দি গুঁড়ো, ঘি ও নারকেল তেল মিশিয়ে নেড়ে আধঘণ্টা ঢেকে রাখুন। মিশ্রণটি ঘন হয়ে এলে শুকনো চুলে লাগান।

চুলে আধঘণ্টা রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন (শ্যাম্পু নয়)। সপ্তাহে একবার ব্যবহার করলে ভালো ফল মিলবে।

কেন কাজ করে এই ঘরোয়া রেমেডি?

পেঁয়াজে থাকা সালফার চুলের গোড়া শক্ত করে ও রক্ত চলাচল বাড়ায়।

ঘি ও নারকেল তেল চুলে আর্দ্রতা ধরে রাখে, ভাঙন কমায় ও উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

মেহেন্দি প্রাকৃতিক রং যোগায়, খুশকি দূর করে এবং চুল ঘন করে তোলে।

এই সহজ জিনিস দিয়েই আপনি খুব অল্প খরচে চুলে নতুন প্রাণ আনতে পারবেন। শুধু একটু ধৈর্য আর নিয়মিত যত্ন দরকার। মনে রাখবেন, এই নিবন্ধটি শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এটি কোনো চিকিৎসা পরামর্শ নয়। চুল বা ত্বক সংক্রান্ত সমস্যা থাকলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.