জেলারাজনীতিরাজ্য

সব জায়গায় তো পুলিশ পাহারা দিতে পারে না, তাই রাতে কলেজের বাইরে যাওয়া উচিত নয় ! মুখ্যমন্ত্রীর সুরে সুর মেলালেন সাংসদ সৌগত রায়ও

দুর্গাপুর কান্ডে মুখ্যমন্ত্রীর পর এবার প্রায় একই মন্তব্য সৌগত রায়ের ! রবিবার মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন , জঙ্গলের মতো জায়গায় ,অত রাতে মেয়েদের বেড়ানো উচিত নয়। এবার বর্ষীয়ান সংসদেরও পরামর্শ , রাতে কলেজের বাইরে যাওয়া উচিত নয় ,মেয়েদের।

দেশের প্রথম সারির এক সংবাদ সংস্থা কে দেওয়া সাক্ষাৎকারে দমদমের তৃণমূল সংসদ বলেন , “অত রাতে কলেজ থেকে বেরনো উচিত নয়। সব জায়গায় তো পুলিশ পাহারা দিতে পারে না। তাই সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে।” সৌগত রায় আরো বলেন , “প্রতিটি ইঞ্চিতে তো সুরক্ষা দেওয়া যায় না। প্রতিটি রাস্তায় তো আর পুলিশ থাকতে পারে না। একটা ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ ব্যবস্থা নিতে পারে। বড় কোনও মোড় আছে সেখানে সুরক্ষা দিতে পারে। কিন্তু সব জায়গায় পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।”

তবে সৌগত রায়ের মন্তব্যে পাল্টা দিয়েছেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তার কথায় , “মেয়েদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দেওয়া এটা একটা মানসিকতা। আর সেই মানসিকতার প্রতিফলন মুখ্যমন্ত্রী থেকে সাংসদের বক্তব্যে ফুটে উঠছে। আর সৌগতবাবু কি এটা বলতে পারবেন মেয়েরা রাতেই আক্রান্ত হচ্ছেন, দিনের বেলায় আক্রান্ত হচ্ছেন না? ফলে প্রশ্নটা রাত বা দিনের নয়। আমার মনে হয় সব মহিলাদের রাস্তায় বেরিয়ে প্রতিবাদ জানানো দরকার।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.