রাজ্য

রাজ্য সরকারি কর্মীদের বিদেশ সফর নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে প্রবল সংঘাত চলছে বকেয়া ডিএ নিয়ে। এমনকি এই নিয়ে চলছে আইনি লড়াই। এবার এই আবহাওয়ার মধ্যেই বিদেশ সফর অথবা ভ্রমণের বিষয় নিয়ে কড়া বার্তা রাজ্য সরকারের। এই বিষয় নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ফের কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। তবে এবারের এই বিশেষ বার্তা সরকারি আধিকারিকদের আন্তর্জাতিক সফরের জন্য। এলটিসি নিয়ে দেশের মাটিতে ভ্রমণে যাওয়া অথবা সরকারি কাজের জন্য বিদেশ সফরে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আধিকারিতরা অনুমতি না নিয়ে অগ্রিম টিকিট অগ্রিম বুকিং থেকে শুরু করে অগ্রিম হোটেল বুকিং সম্পন্ন করে ফেলে। তারপরেই নামমাত্র অনুদানের জন্য আবেদন করে থাকেন তারা। এই ধরনের কার্যক্রম প্রশাসনিক নিয়ম ভঙ্গের সমান। তাই এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যে।

এবার এই ধারাকে বন্ধ কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। তাই এই নিয়ে কড়া ভাষায় বার্তা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে প্রশাসনিক শৃঙ্খলা ও প্রক্রিয়াগত রীতিনীতি বজায় রাখাতে সমস্ত বিভাগীয় প্রধানদের নিশ্চিত করতে হবে। এমনকি সাধারণ পরিস্থিতিতে কর্মীদের ছুটির মেয়াদ শুরুর প্রায় ৪ সপ্তাহ আগে থেকে সফরের অনুমতির জন্য আবেদন করতে হবে। পাশাপশি কোনো রকম শিথিলতা দেখানো অথবা শেষ মুহূর্তে অনুমতি চেয়ে বিশেষ কোনো অনুমোদন করা হবে না বলে কড়া বার্তা মুখ্যসচিব মনোজ পন্থের। এই কড়া পদক্ষেপ নেওয়া হয় যাতে আগামী দিনে রাজ্য সরকারি কর্মীদের এই ধরনের প্রবণতা বন্ধ করা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.