কলকাতাক্রাইম

ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণা চক্র! মিন্টো পার্ক থেকে ১৭ জন গ্রেপ্তার, ১৬ জনই মহিলা

কলকাতা: ডেটিং অ্যাপের আড়ালে চলছিল বড়সড় প্রতারণা চক্র! কলকাতা পুলিশের অভিযানে মিন্টো পার্ক এলাকা থেকে ধরা পড়ল এই চক্রের মূল সদস্যরা। ঘটনায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ১৬ জনই মহিলা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা এক জনপ্রিয় ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র গড়ে সম্ভাব্য শিকারদের সঙ্গ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিত। তদন্তে উঠে এসেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন প্রান্তে সক্রিয় ছিল।

অভিযানে উদ্ধার হয়েছে একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, স্ক্রিপ্ট, ব্যাঙ্ক সংক্রান্ত নথি, রেজিস্টার-সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ। পুলিশের প্রাথমিক অনুমান, সংগঠিত প্রতারণা চক্রের পেছনে আরও বড় মাথারা জড়িত থাকতে পারে।

ধৃত ১৭ জনকে বুধবার মাননীয় আদালতে পেশ করা হবে। কলকাতা পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলছে এবং আরও অভিযান চালানো হচ্ছে।

সূত্র: কলকাতা পুলিশ ফেসবুক পেজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.