রাজনীতিরাজ্য

হাইভোল্টেজ ভবানীপুর নিয়ে ফের মমতা বনাম শুভেন্দু , তুঙ্গে বাংলার রাজনীতি

বছর ঘুরলেই , বিধানসভা নির্বাচন। প্রতিবছরই হটসিট ভবানীপুর নিয়ে চলে জোর চর্চা। এবারও তার অন্যথ্যা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে আউটসাইডার বিতর্কের মাঝেই সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরের আসন , তৃণমূলের জন্য কখনো সেফ সিট্ নয় বলেই দাবী করেছেন তিনি। তাঁর কথায় তৃণমূল এই ওয়ার্ডে SIR এর পরেও লিড পাবে না।

বিরোধী দলনেতা বলেন, “ভবনীপুর আসন তৃণমূলের জন্য নিরাপদ ছিল না, আজও নেই। কারণ ভবানীপুরে সংখ্যালঘু আসন মাত্র ২০ শতাংশ। তাও চেতলার ৭৭ নম্বর ওয়ার্ডের ১৭ হাজার ভোট লিড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দল ৭ হাজার ৮০০ ভোটে জিতেছে। SIRএ বাংলাদেশি সংখ্যালঘুদের নাম বাদ চলে যাওয়ার পরে ওই আসনেও লিড পাবে না।” শুভেন্দু আরো বলেন , “২০১৪ সালে দক্ষিণ কলকাতায় বিজেপির যিনি প্রার্থী ছিলেন, প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, তিনি ওই ওয়ার্ডে লিড পেয়েছিলেন। স্বাভাবিকভাবেই এই আসনটি বিজেপির।”

অপরদিকে আবার , SIR আবহে ভবানীপুরের দলীয় কর্মীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, “ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। পুরো একটা প্ল্যানিং করে। আউটসাইডার নামে যাঁরা বেঙ্গলে থাকেন, তাঁদের আমি আউটসাইডার বলছি না। যাঁরা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করছেন, তাঁদের কথা বলছি।” মুখ্যমন্ত্রী বলেন , ‘‘ভবানীপুর আমার নিজের বিধানসভা কেন্দ্র। সারা বাংলার সঙ্গে আমি ভবানীপুরকেও বিশেষ গুরুত্ব দিয়ে দেখি।”

উল্লেখ্য , শুভেন্দুর মন্তব্যের পাল্টা দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমও। তার কথায় , ” ভবানীপুর নন্দীগ্রাম নয় যে কারচুপি করে জিতে যাবেন। এখানে মানুষের ভোট হয়। মানুষ নিজেদের ভোটটা নিজেরা দেয়। সচেতনভাবে দেয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.