রাজনীতিরাজ্য

SIR আবহে উত্তরের মানুষদের আশ্বাসবার্তা মুখ্যমন্ত্রীর , কি বললেন তিনি ?

ভোট চেয়ে নয় , মানুষের পাশে থাকার বার্তা দিয়ে সভা তৃণমূল কংগ্রেসের ! SIR আবহে উত্তরের মানুষকে দুশ্চিন্তা মুক্ত করতে পাশে থাকার বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঞ্চ থেকে তার আশ্বাস বার্তা , ”ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন।” মালদা থেকে , মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা , “ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে হবে না। কারও নাম বাদ যাবে না।” তোপ দাগেন বিজেপি সরকারের বিরুদ্ধেও। বলেন , ”এসআইআরের নামে গণবন্দি করা হচ্ছে। মানুষ এর জবাব দেবে। ”

বছর ঘুরলেই যে বিধানসভা নির্বাচন , ইতিমধ্যেই রাজ্যে তার দামামা বেজে গিয়েছে। এমত আবহে , বুধবার মালদার গাজোলে সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভামঞ্চ থেকেই , ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষণ নিয়ে , মানুষ ভয় না পাওয়ার বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন , ”আমি ভোট চাইতে আসিনি। যে দুশ্চিন্তা রয়েছে, তা দূর করতে এসেছে। সকলকে বলতে চাই, নিশ্চিন্তে থাকুন। কেউ ভয় পাবেন না।” তিনি আরো বলেন , ”বিজেপি এসআইআর করে নিজের কবর নিজেরাই খুঁড়েছে।”

পাশাপশি কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন , রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় , ”দেশে এখন একটাই কর। জিএসটি। বাংলা থেকে সব টাকা তুলে নিয়ে গেলেও, বাংলার প্রাপ্য মেটাচ্ছে না।” সর্বোপরি , বুধবারের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, ‘‘আজ দিল্লিতে ক্ষমতায় আছ, কাল থাকবে না।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.