১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। মেগা ম্যাচ দেখতে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। পাশাপাশি, এই ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং ডেপুটি পিএম রিচার্ড মার্লেসকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
আবার তেইশের বিশ্বকাপ ফাইনালে ক্লোজিং সেরিমনি অনুষ্ঠিত হতে চলেছে। সূত্রের খবর, হলিউড সঙ্গীতশিল্পী ডুয়া লিপা এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন। অন্যদিকে, বেশকিছু রিপোর্টে এও দাবি করা হচ্ছে, এবারের ফাইনালে উপস্থিত থাকতে চলেছে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনেরা।
উল্লেখ্য, বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করে ফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়া। ভারত-অস্ট্রেলিয়া মহাযুদ্ধ দেখতে দেশজুড়ে উন্মাদনার পারদ চড়ছে।







