পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা দুজনেই ভিন্ন কর্ম ক্ষেত্রের মানুষ। তবে তাদের কর্মজীবনের পরিচিতি কতটা তা বলার অপেক্ষা রাখেনা। সম্প্রতি নায়িকার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে বেশ কিছু দিন জল্পনা চলেছে। এবার অবশেষে কোল আলো করে এলো তাদের জীবনের নতুন অতিথি।
বর্তমানে বলি পাড়ায় অনেক তারকা দম্পতির ঘরে নতুন সদস্য আসার খবর শোনা যাচ্ছে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি হলো পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। গত মাসে এই অভিনেত্রীর গর্ভবতী হওয়ার খবর জানা গেছে। এমনকি পরবর্তী তাঁর বেবি বাম্পের ছবি সামনে এসেছে। এবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভূমিষ্ঠ হয়েছে এই তারকা দম্পতির প্রথম পুত্র সন্তান। এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন আম আদমি পার্টির নেতা তথা অভিনেত্রী পরিহিতা চোপড়ার বর।
এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া য় রাঘব চাড্ডা লিখেছেন, “অবশেষে সে এসেছে, আমাদের বেবি বয়। এর আগে আমরা একে অপরের জন্যে ছিলাম, এখন আমাদের সব আছে।”







