নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সাধারণ মানুষের জন্য সহজ করতে গুরুত্বপূর্ণ ডিজিটাল পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত SIR প্রক্রিয়ায় এবার বড়সড় বদল আনল কমিশন। এখন থেকে আর এসআইআর সংক্রান্ত শুনানি বা নোটিশের খোঁজে সরকারি দফতরে ঘুরতে হবে না সাধারণ মানুষকে।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটাররা এখন সরাসরি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে যাচাই করতে পারবেন। সেখানে সাধারণ মানুষ দেখতে পাবে তাদের নামে কোনও শুনানি, নোটিশ বা আপত্তি সংক্রান্ত তথ্য রয়েছে কিনা। ভোটার তালিকায় নাম সংশোধন, নতুন নাম সংযোজন বা অভিযোগ সংক্রান্ত যে কোনও বিষয়েই এই অনলাইন পরিষেবা কার্যকর হবে। শুধুই নোটিশ দেখাই নয়, এমনকি কমিশনের তরফে যদি কোনও নির্দিষ্ট নথি জমা দেওয়ার নির্দেশ আসে। সেই নথি জমার প্রক্রিয়ার এবার অনলাইনে সম্পন্ন করা যাবে। এছাড়াও প্রয়োজনীয় ডকুমেন্টস পোর্টালে আপলোড করলেই তা সরাসরি নির্বাচন কমিশনের কাছে পৌঁছে যাবে।
কমিশন সেই নথি অনলাইনে যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। যার ফলে বাঁচবে সময়, পাশাপাশি আমজনতার হয়রানিও অনেকটাই কমবে বলে অনুমান কমিশন।
তবে এই পরিষেবা ব্যবহার করতে গেলে একটি শর্ত মানতেই হবে। ভোটারের মোবাইল নম্বর অবশ্যই তাঁর EPIC নম্বর বা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। কারণ, পুরো প্রক্রিয়াটি ওটিপি-ভিত্তিক। নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন এই ডিজিটাল উদ্যোগের ফলে একদিকে যেমন শুনানির জন্য সরকারি অফিসে লাইনে দাঁড়ানোর ঝামেলা কমবে, তেমনই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াতে গতি বাড়বে।







