বর্তমানে ছোট পর্দায় দাপট দেখাচ্ছেন অভিনেতা জিতু কামাল। তবে তিনি ছোট পর্দার পাশাপাশি বড়ো পর্দায়ও অভিনয়ের ছাপ ফেলেছেন। এমনকি সম্প্রতি কিছু দিন আগে অভিনেতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী সঙ্গে সম্পর্কে রয়েছে বলে গুঞ্জন উঠেছিল। এবার ফের তাঁর সঙ্গেই জুটি বেঁধে পর্দা কাঁপাতে চলেছেন নায়ক।
সম্প্রতি দেবী চৌধুরানীতে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক মহলের মন জয় করেছেন নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী। এমনকি কিছুদিন আগেই ‘বাবুসোনা’ সিনেমায় জুটি বেঁধেছিলেন। যেখান থেকে শুরু এই নায়ক-নায়িকাকে নিয়ে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল টলি পাড়ায়। যদিও সেই সম্পর্ককে তারা শুধুমাত্র বন্ধুত্বের আখ্যান দিয়েছিলেন। তবে এবার সেই সমস্ত জল্পনা সরিয়ে রেখে ফের বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন তিনি।
তবে সম্প্রতি সময় দাঁড়িয়ে একের পর এক বিতর্কে জড়িয়ে চলেছেন নায়ক। এমনকি বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এও নায়িকার সঙ্গে বিতর্কে জড়িয়েছেন তিনি। বর্তমানে সেই জটিলতা কেটেছে বলেই জানা গেছে। এবার ফের ‘এরাও মানুষ-দ্য সার্চ উইদিন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ধরা দিতে চলেছেন অভিনেতা জিতু। সেই সিনেমায় নিজের নতুন লুক সহ স্ক্রিপ্টের হার্ডকপি ছবি দিয়ে পোস্ট করে এই সিনেমার সম্পর্কে জানিয়েছেন।







