বর্তমান সময় দাঁড়িয়ে ভারতীয় ছবি ও ভারতীয় তারকাদের জনপ্রিয়তা শুধু মাত্র দেশের গন্ডিতে আটকে নেই। বরং সম্প্রতি সময় তাঁরা এবং তাঁদের ছবি সাফল্য পাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে। এবার ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র উৎসবের মঞ্চে পুরস্কার অর্জনের মাধ্যমে ইতিহাস রচনা করল মণিপুরী ভাষার সিনেমা ‘বুং’।
লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলো ৭৯তম ব্রিটিশ একাডেমি চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। সেখানেই এবার ভারতীয় সিনেমার জনপ্রিয়তা। সম্প্রতি সেই মঞ্চে পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী, ও প্রযোজক রিতেশ সিধওয়ানি, ফারহান আখতার ও অ্যালান ম্যাকঅ্যালেক্স সন্মান অর্জন করেছে। তবে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ‘বুং’ সিনেমা। যেই সিনেমা এরইমধ্যে ২০২৪ সালে জায়গা করে নিয়েছে। এমনকি পরবর্তীতে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারে প্রদর্শিত হয়েছে এই ‘বুং’ সিনেমা। এছাড়াও ওয়ারশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে মামী মুম্বই চলচ্চিত্র উৎসব ও ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ ভাবে জায়গা অর্জন করেছে।
পাশাপাশি ২০২৫ সালের মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে বিশেষ ভাবে নজর কেড়েছে এই ‘বুং’ সিনেমা। এবার ২৬ সালের শুরুতে এই সিনেমা জায়গা করে নিল BAFTA আওয়ার্ডে। সেখানেই এবার ‘জুটোপিয়া ২’, ‘আর্কো’ ও ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর মতো আন্তর্জাতিক সিনেমাকে প্রতিযোগিতায় পেছনে ফেলে সেরার শিরোপা ছিনিয়ে নিল ফারহান আখতারের ‘বুং’ সিনেমা। এছাড়াও এই পুরস্কারের মঞ্চে উল্লেখযোগ্য ভাবে জায়গা করে নিয়েছে এক ঝাঁক সিনেমা।







