বিনোদন

এখনও পরমযত্নে রয়েছে শ্রীকৃষ্ণ এর হৃদয় ! কিন্তু কোথায় রয়েছে জানেন ? পড়ুন বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা : সামনেই আসতে চলেছে নারুগোপালের জন্মদিন। অর্থাৎ হিন্দুদের অন্যতম উৎসব জন্মাষ্টমী। জানেন কি এখনো পর্যন্ত শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে জীবিত রয়েছে। শুনলে অবাক হবেন যে শ্রীকৃষ্ণের হৃদয় এখনো সচল অবস্থাতে রয়েছে। এবং সেটি পরম যত্নে রাখা হয়েছে একটি মন্দিরে। কোন মন্দিরে জানলে আপনারা অবাক হবেন।

কোন অচেনা বা অজানা মন্দির নয়।আমাদের সকলেরই চেনা পুরীর জগন্নাথ মন্দিরে গর্ভগৃহে থাকে শ্রীকৃষ্ণের হৃদয়। যা এখনো পর্যন্ত সাধারণ মানুষদের নজরে আসেনি।

রহস্যের ঘেরা এই পুরীর মন্দির হিন্দুদের অন্যতম পবিত্র মন্দির। পৌরাণিক কাহিনী অনুযায়ী, শ্রীকৃষ্ণ ,জগন্নাথদেব অবতারে এই পুরীর মন্দিরে অধিষ্ঠিত রয়েছেন। জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা করার সময়ে শ্রীকৃষ্ণের হৃদয় এখানে প্রতিষ্ঠা করা হয়। প্রাণপ্রতিষ্ঠা করার সময় শ্রীকৃষ্ণের এই হৃদয়ই প্রতিষ্ঠা করা হয়। সাধারণত নিমকাঠ দিয়ে তৈরি জগন্নাথদেবের মূর্তি গড়া হয় প্রতি ১২ বছর অন্তর। ২০১৫ সালে শেষ বার নবকলেবর তৈরি করা হয়েছিল। সেই সময় এই সুরক্ষিত ব্রহ্ম পদার্থ অর্থাৎ শ্রীকৃষ্ণের হৃদয় স্থাপন করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.