‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে পশ্চিমবঙ্গে। এমনকি বিবেক অগ্নিহত্রী পরিচালিত এই সিনেমার ট্রেলার লঞ্চ ঘিরেও তৈরি হয়েছিল ধুন্ধুমার কান্ড। অবশেষে ৫ই সেপ্টেম্বর এই সিনেমার মুক্তি পাওয়ার পর দর্শকমহলে খুব একটা সাড়া ফেলতে পারেনি।
বিবেক অগ্নিহত্রীর বিতর্কিত সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে চলেছে প্রবল তরজা। এই সিনেমা মুক্তির পর বক্স অফিস ক্যালেকশনে খুব একটা ছাপ ফেলতে পারেনি। প্রথম দিনে এই সিনেমা ব্যবসা করেছে প্রায় ১.৭৫ কোটি টাকা। তারপর প্রথম ৩ দিনে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে প্রায় ৬.৬৫ কোটি টাকায়। শনিবার সেই আয়ের পরিমান সামান্য বেড়ে দাঁড়িয়েছে ২.১৫ কোটি। সব মিলিয়ে বক্স অফিসে এই সিনেমার ক্যালেকশনে হয়েছে ২.৭৫ কোটি। যেখান থেকে বোঝাই যাচ্ছে বিবেক আগ্নেয়ত্রির এই বিতর্কিত সিনেমা রীতিমতো ধরাশায়ী হয়ে পরেছে বক্স অফিসে।







