বিনোদন

বলিউডে কাজ করার আর্জি জানিয়েছেন টম ক্রুজ

হলিউড খ্যাত জনপ্রিয় অ্যাকশন স্টার টম ক্রুজ বলিউডে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। শুধু বলেই ক্ষান্ত হননি, হিন্দিতে ভারতীয় ভক্তের প্রতি ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করেছেন। এই ঘটনার পর নেটদুনিয়ায় চরম উচ্ছ্বাস দেখা গেছে। সম্প্রতি ভারতীয় অভিনেত্রী অবনীত কৌর-এর সঙ্গে টম ক্রুজের নতুন ছবির প্রচারমূলক ভিডিওতে ভারতের প্রতি টম ক্রুজের ভালোবাসা উপচে পড়তে দেখা গেছে। অভিনেতা বলেন,”ভারতকে আমি ভীষণ ভালোবাসি। এই দেশের মানুষ, দেশের সংস্কৃতি সবকিছু আমার খুব পছন্দের।”

২০১১ সালে টম তাঁর বহুল প্রচলিত ছবি ‘মিশন ইম্পসিবল- ঘোস্ট প্রোটোকল’-এর প্রচারে ভারতে এসেছিলেন। সেই সফরের স্মৃতিচারণ করে টম বলেন,”এদেশে কাটানো প্রতিটা মুহূর্ত আমার সবসময় মনে পরে। ভারতের মাটিতে প্রথম পা রাখা থেকে আগ্রার তাজমহলে যাওয়া এবং মুম্বাইতে কাটানো প্রতিটা মুহূর্ত আমার স্মৃতির পাতায় আজও উজ্জ্বল।” এই স্মৃতিচারণার পরেই বলিউড ছবিতে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন টম ক্রুজ। এমনকি বলিউডের নাচে গানে ভরপুর বাণিজ্যিক ছবিতেও কাজ করার প্রবল ইচ্ছে রয়েছে অভিনেতার।

বলিউডের প্রতি নিজের ভালোলাগার কথা জানাতে টম বলেন,”হিন্দি ছবির চিত্রানট্য, গল্পের বিষয়বস্তু যেমন আমার খুব পছন্দ, তেমনই বাণিজ্যিক ধারার হিন্দি সিনেমায় যে জমজমাট নাচগান হয়, সেটাও আমার দারুণ লাগে।” তাঁর এই ভালোলাগাকেই বাস্তবে রূপ দিতে আগ্রহী টম। প্রসঙ্গত ক্রিস্টোফার ম্যাককোয়ারির পরিচালনায় ‘মিশন ইম্পসিবল’ সিরিজের অষ্টম ছবি ‘মিশন ইম্পসিবল- দ্য ফাইনাল রেকনিং’ ছবিটি ভারতে মুক্তি পেয়েছে ১৭ তারিখ, আর সেই ছবির প্রচারেই ভারতের প্রতি ভালোবাসা ব্যক্ত করেন অভিনেতা। এখন দেখার ভারতীয় দর্শক কবে বলিউডে টম ক্রুজের দেখা পায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.