বিনোদন

সাধারণ মানুষের পাশাপাশি ভাই ফোঁটা উজ্জাপনে মেতেছে টলি তারকারা

ভাই ফোঁটা ভাই বোনেদের আবেগের উৎসব। যেখানে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও তাদের জীবনের সাফল্য কামনা করে প্রার্থনা করে। রীতিনীতি প্রায় প্রতিটি ঘরে চলে এই উৎসবের আয়োজন। ৮ থেকেও ৮০ সকল বোন বোনেরাই ভাইদের মঙ্গল কামনায় প্রার্থনা করে। এবার সেই উৎসবে মেতে উঠতে বাদ পরলো না টলি তারকারা। তাই সাধারণ মানুষের পাশাপাশি এই উৎসব উদযাপনে মেতে উঠেছি বড় পর্দা থেকে ছোট পর্দা সব জায়গার কলাকুশলীরা।

তারকাদের বাড়ি কোন অনুষ্ঠান মানেই জাগজমকপূর্ণ হবে এটাই সকলে আশা করে। যেকোনো তারকার বাড়ির অনুষ্ঠান সাধারণত দেখা যায় চাকচিককে মোরা। তবে যেকোনো চিরাচরিত ধারাকে বরাবর ভেঙে এসেছে টলিউডের মেগাস্টার দেব। এবারও তার অন্যথা হলো না। এক্কেবারে ঘরের ছেলে রাজু হিসেবে বোন চিকু অর্থাৎ দিপালীর থেকে ফোটা নিলেন তিনি। কোনরকম আরম্ভর ছাড়াই সাধারণভাবে এই ভাই-বোনের আবেগের সামিল হলেন নায়ক। অন্যদিকে এই ভাইফোঁটা উৎসব উপলক্ষে এক ফ্রেমে বন্দী হল মল্লিক বাড়ি।

এবছরের মল্লিক বাড়িতে উৎসবের আমেজ যেন আরো আনন্দের হয়ে উঠেছে। কারণ এবার প্রথম কোয়েল পুত্র কাবিরকে ভাইফোঁটা দেবেন তার কন্যা কাব্য। দুই সন্তানকে কোলে নিয়ে বাঙালির এই রীতির সঙ্গে পরিচিত করাতে দেখা গেল নায়িকাকে। অন্যদিকে মল্লিক বাড়ির পুরনো জেনারেশনে রঞ্জিত মল্লিক ফোঁটা নিলেন তার দিদির থেকে। এছাড়াও বীরভূমের সাংসদ শতাব্দী রায় সকাল সকাল উঠেই তার দাদাদের এক শাড়িতে বসিয়ে ভাই ফোঁটা সারলেন। অন্যদিকে অন্যান্য বছরের মতো এবছরও রক্তের সম্পর্ককে না আত্মার সম্পর্ককে মান্যতা দিলেন অভিনেত্রী স্বস্তিকা। অভিনেত্রী তাঁর ফ্যাশন ডিজাইনার দাদার কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করলেন। শুধু তাই নয়, একই সঙ্গে এই উৎসবে মেতে উঠলেন পরিচালক অনিক দত্ত। বৃদ্ধ দিদির থেকে ফোটা নিলেন পরিচালক। সব মিলিয়ে বলাই যায় বাংলায় প্রায় প্রতিটি বাড়িতেই জমজমাট ভাইফোঁটার অনুষ্ঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.