অফবিট

জলের মধ্যেও নেভে না,অলৌকিকভাবে প্রদীপের শিখা জ্বলছে এই সতীপীঠে!

শক্তিপীঠের ৫১ টি পীঠের একটি অন্যতম সতীপীঠ জ্বালামুখী মন্দির। হিমাচলপ্রদেশের কাঙরা অঞ্চলে অবস্থিত এই সতীপীঠ । এখানে অধিষ্ঠিত দেবী হলেন অম্বিকা ও তার রক্ষাকর্তা ভৈরব হলেন উন্মত্ত। পৌরাণিক কাহিনী অনুযায়ী কাঙরার রাজা ভূমীচাঁদ স্বপ্নে দেবী দুর্গার দর্শন পান । তিনি জানতে পারেন কালিধর পাহাড়ে দেবী বিরাজ করছেন । তিনি প্রথম মায়ের পুজো করেন।

হিমাচল প্রদেশের কাংড়া জেলায় ধরমশালা থেকে ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত জ্বালা দেবীর মন্দির। মহাভারতেও এই মন্দিরের উল্লেখ আছে। একটি প্রাকৃতিক ভাবে সৃষ্টি গুহার মধ্যে মন্দিরটি অবস্থিত। জ্বালামুখীর এই মন্দিরটি সমুদ্র সমতল থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে অবস্থিত। যেখানে পৌছাতে গেলে অনেকটাই দুর্গম পথ পেরিয়ে যেতে হয়। পাহাড়ের মাঝে অবস্থিত এই মন্দিরটি দক্ষিণ দ্বারী অর্থাৎ এই মন্দিরের দরজা দক্ষিণমুখী।

মন্দিরের চূড়া গম্বুজ আকৃতির এবং সেটি সম্পূর্ণ সোনা দিয়ে মোড়া। মন্দিরে দেবীর কোন রকম মূর্তি নেই, তবে পাথরের ফাটল দিয়ে অগ্নিশিখা বেরোতে দেখা যায়। আর মনে করা হয় যে এই জায়গাতেই সতী দেবীর জিহ্বা পড়েছিল। সেখানে অবিরাম আগুন জ্বলতে থাকে। কিংবদন্তী অনুসারে একবার মোঘল সম্রাট আকবর জ্বালা দেবীকে সোনার ছাতা উপবহার দিয়েছিলেন, যা কোনও এক অজানা ধাতুতে পরিণত হয়। হামলাকারীরা এর আগে গ্যালন গ্যালন জল ঢেলে এই আগুন নেভানোর চেষ্টা করেছেন। কিন্তু কোনও মতেই আগুন নেভানো যায়নি।

পৌরাণিক কাহনী মতে বলা হয়, মায়ের জিভ এই আগ্নেয়গিরিতে পড়েছিল। এখানে তেল-ঘি ছাড়াই প্রদীপ জ্বলতে থাকে। মন্দিরের সাতটি পবিত্র প্রদীপ হাজার হাজার বছর ধরে ভক্তদের বিশ্বাসের কেন্দ্র হয়ে আছে।দেবীর এই ৭ টি রূপ হল করালি, কালি, মনোজবা, সুলোহিতা, সুধম্রবর্ণা, স্ফুলিঙ্গিনী ও বিশ্বরূপা।

এই মন্দিরের আরো একটি রহস্য রয়েছে। বলা হয়, দেবী এখানে নীলাবতীর রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। তাই তিনি জলের সংস্পর্শে এসেও নেভেন না। এই মন্দিরটি ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি। হিন্দু ভক্তরা বিশ্বাস করেন যে জ্বালা দেবী মন্দিরে তীর্থযাত্রা তাঁদের সমস্ত দুঃখকষ্টের অবসান ঘটায়। এটা বিশ্বাস করা হয় যে দেবী সতী আত্মাহুতি দেওয়ার সময় এই স্থানে তার জিহ্বা পড়েছিল। বাদশাহ আকবর খালি পায়ে এই মন্দিরে পুজো দিয়ে গিয়েছিলেন এমনটাই বলা হয়ে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.