দক্ষিণী তারকাদের মধ্যে অন্যতম অভিনেত্রী হলেন সামান্থা রুথ প্রভু। তিনি ২০১৭ সালে ৬ই অক্টোবর অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। কিন্তু তাঁদের কিছু বছর বিবাহিত কাটতে নি কাটতেই ২০২১ -এ তাঁদের সম্পর্কে বিচ্ছেদ হয় ।
অবশ্য নাগা চৈতন্য সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর তিনি সম্প্রতি কয়েক মাস আগে আবার বিয়ে করেন অভিনেত্রী শোভিত ধুলিপালাকে বিয়ে করেন। কিন্তু সামান্থ তা সম্পর্কের থেকে বেরিয়ে এসে নতুন কোন
সম্পর্কে জড়াইনি, অবশ্য তিনি আর কোন সম্পর্কে জড়াতে ও চান না। নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর, সামান্থা মানসিকভাবে ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই সময় তিনি এক বিড়াল রোগে আক্রান্ত হয়েছিলেন। সামান্তা আক্রান্ত হয়েছিল মায়োসাইটিস নামে এক বিরল রোগী। এরপর তিনি চিকিৎসাধীন ছিলেন।
সেই সময় অনেক মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিল প্রতিটা দিন তার। তবুও ভেঙে পড়েন নীতি। কিন্তু আবারো তিনি অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অসুস্থতা যেন পিছু ছাড়তেই চাইছে না! আবারও অসুস্থ সামান্থা রুথ প্রভু। সূত্রের মারফত জানাগেছে, তিনি এমনই অসুস্থ হয়েছেন যার ফলে তিনি পুরো শয্যাশায়ী হয়ে গেছে। সামান্থা কাবু হয়েছেন চিকুনগুনিয়া। যার জেরে প্রতিটি অস্থিসন্ধিতে প্রবল ব্যথা তাঁর। নায়িকা একেবারে শয্যাশায়ী। টানা চিকিৎসা চলছে। এ খবর নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন দক্ষিণী তারকা।
যদিও অসুস্থতার কারণে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়লেও মনের দিক থেকে শক্ত তিনি। তাই চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খাচ্ছেন, সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম। আর ব্যথা কমাতে ‘রেড লাইট থেরাপি’ নিচ্ছেন। যেখানে এই বিশেষ চিকিৎসা পরিষেবা নিচ্ছেন, সেখান থেকে অভিনেত্রী একটি ছবি ভাগ করে নিয়েছেন। লিখেছেন, ‘অস্থিসন্ধিগুলো আর আগের মতো নেই। সারা শরীরে খুবই ব্যথা।’







