বিনোদন

ভালোবাসার টানে ঘুচে গেল দূরত্ব ! ভারতীয় ছেলেকে বিয়ে করার জন্য দক্ষিণ কোরিয়া থেকে ছুটে এলো এক যুবতী !

নিজস্ব সংবাদদাতা : চারিদিকে যেনো লেগে আছে ভালোবাসার রঙ। কিছু দিন আগেই প্রেমের টানে পাকিস্তান ছেড়ে চলে এসেছিল সীমা। আবার ভালোবাসায় অন্ধ হয়ে পাকিস্তানে চলে গিয়েছিল ভারতের অঞ্জু। এবার সুদূর দক্ষিণ কোরিয়া থেকে প্রেমের জোয়ারে ভেসে,ছুটে এলেন এক যুবতী। উত্তরপ্রদেশের শাহাজাহানপুরের এক বাসিন্দাকে বিয়ে করেন তিনি।

বছর ছয় আগে কাজের সন্ধানে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিল উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা সুখজিত্‍ সিংহ।সেখানকার এক ক্যাফেতে কাজ করছিলো সুখজিত্‍। এরপর খানিকটা সিনেমার মতোই নায়িকাও কাজ খুঁজতে যায় ওই ক্যাফেতে। কপাল জোরে কাজ ও পেয়ে যায় বছর ২৩-এর কিম বো নি। তারপর থেকেই শুরু হয় প্রেম। তবে এর মাঝে বাঁধা হয়ে দাঁড়ায় সুখজিতের ভারতে যাওয়া। ভালবাসার মানুষকে ছেড়ে ৬ মাস থাকা অসম্ভব হয়ে উঠেছিল কিমের পক্ষে। যার ফলে মরিয়া হয়ে ওঠে কিম। এক বন্ধুর সাহায্যে ভারতে আসার যাবতীয় ব্যবস্থা পাকা করে নিজের দেশ থেকে সোজা দিল্লিতে চলে আসে কিম। সেখান থেকে সে উত্তর প্রদেশে সুখজিতের বাড়ি যায়।

সূত্রে খবর, দিন দুয়েক আগেই তারা একে অপরকে বিয়ে করে। স্থানীয় গুরুদ্বারে, শিখ ধর্মমতে তাঁদের চারহাত এক হয়। বিদেশি বৌমা পেয়ে সুখজিতের পরিবার ভীষণ খুশি। পাশাপাশি তাদের গ্রামের লোকেরাও আনন্দ জোয়ারে রয়েছে।গ্রামের পরিবেশও মানিয়ে নিয়েছে কিম।কিন্তু সুখজিত্‍ জানিয়েছে যে, তিনি দক্ষিণ কোরিয়াতেই পাকাপাকি ভাবে থাকতে চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.