কলকাতাক্রাইম

দমদমে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার করা হলো ৩ অভিযুক্তকে

রাজ্যে আবারও ঘটল গণধর্ষণের মতো এক মর্মান্তিক ঘটনা। এবার দমদম এলাকায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই এই তিন অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। পুলিশ দ্রুত গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। জানা যাচ্ছে, গত শনিবার সন্ধ্যায়ই সপ্তম শ্রেণির ওই স্কুলছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনা সামনে আসার পরই ওই দিন রাতেই দমদম থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, গ্রেফতার হওয়া তিন অভিযুক্তের মধ্যে একজন হলো টোটোচালক। কিছুদিন আগেই এই টোটোচালকের সঙ্গে ওই স্কুলছাত্রীর পরিচয় হয়। এরপর গত শনিবার সন্ধ্যায় ওই টোটোচালক ছাত্রীকে ডেকে নিয়ে যায়। অভিযোগ উঠেছে যে, সেই টোটোচালক ও তার এক বন্ধু মিলে একটি ভাড়া বাড়িতে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এখানেই শেষ নয়, অভিযোগ আরও গুরুতর,ওই বাড়ির মালিকও মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

পরবর্তীতে মেয়েটি বাড়ি ফিরে তার পরিবারের কাছে সমস্ত ঘটনার কথা জানায়। এরপরই ছাত্রীর পরিবার থেকে দেরি না করে ওই দিন রাতেই দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত তদন্তে নামে এবং তিন অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার বেশ কিছু তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে বলেই জানা যাচ্ছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাবে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.