কলকাতা

রাতে সল্টলেকে দুঃসাহসিক চুরি। GC ব্লকের একটি অনাবাসী ভারতীয় বাড়িতে। সূত্রের খবর, মেন গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা।

সূত্রে খবর, রাত দেড়টা থেকে দুটোর মধ্যে সল্টলেকের GC ব্লকের ওই বাড়িতে হানা দেয় দুষ্কৃতি দল। স্থানীয় সূত্রে খবর, বাড়ির মালিক বিদেশে থাকেন। বাড়িটির একতলায় একটি অফিস রয়েছে । বাড়ির তলাতেই থাকে কেয়ারটেকারের পরিবার। যদিও তারা কাউকে ঢুকতে বা বেরতে দেখেনি। এই বাড়ির কিছুটা দূরেই একটি কলেজের ক্যাম্পাস রয়েছে । সূত্রের খবর বাড়ি থেকে অর্থসহ বেশকিছু মূল্যবান নথি চুরি হয়েছে। ঘটনাস্থলে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.