অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ভারতীয় ক্রিকেট দলের জয়ের ঢেউ। মহিলা দলের বিশ্বকাপ ট্রফি জয়ের পর এবার পুরুষ দলও দেখাল দাপট। অজিদের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে ৪৮ রানে দাপুটে জয় সূর্যকুমার যাদবদের। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান তোলে টিম ইন্ডিয়া। শুভমন গিল করেন ৪৬, অভিষেক শর্মা ২৮ রান। মিডল অর্ডারের ব্যাটাররা বড় রান করতে না পারলেও বোলাররাই ম্যাচ ঘুরিয়ে দেন। গোল্ড কোস্টের স্লো পিচ কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেন মাত্র ১১৯ রানে।
বোলিংয়ে দাপট দেখান ওয়াশিংটন সুন্দর (৩ উইকেট), অক্ষর প্যাটেল ও শিবম দুবে (২টি করে উইকেট)। অর্শদীপ, বুমরাহ ও বরুণ প্রত্যেকে নেন একটি করে উইকেট। অস্ট্রেলিয়ার শেষ পাঁচ ব্যাটার দুই অঙ্কে পৌঁছনোর আগেই প্যাভিলিয়নে ফেরেন।
যদিও সূর্যকুমার যাদবের ব্যাট নীরব, তাঁর ফর্ম নিয়ে দলে চিন্তা বাড়ছে। তবে সামগ্রিক পারফরম্যান্সে উজ্জ্বল ভারত। মহিলা ও পুরুষ— দুই দলই এখন অজিদের হারিয়ে বিশ্ব ক্রিকেটে নতুন বার্তা দিল, “এই ভারতকে হারানো সহজ নয়!”







