খেলাধুলা

বিশ্বকাপের আগে আমেরিকায় আটকে উরুগুয়ে, ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে নতুন বিতর্ক

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রভাব এবার পড়ল বিশ্বকাপের মঞ্চেও। লাতিন আমেরিকার শক্তিশালী দল উরুগুয়ে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে পর্যন্ত মেক্সিকোতেই আটকে রয়েছে।

ভারতীয় সময় মঙ্গলবার ভোর ৩.৩০ মিনিটে বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা উরুগুয়ের। কিন্তু দল এখনও মেক্সিকোতে অবস্থান করছে। উরুগুয়ে ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, “পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। প্রয়োজনীয় অনুমতির অপেক্ষায় রয়েছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দলের কিছু ভ্রমণ-সংক্রান্ত নথিতে ঘাটতি থাকায় মার্কিন অভিবাসন আইন অনুযায়ী প্রবেশের অনুমতি আটকে যায়। এখন বিকল্প ব্যবস্থায় উরুগুয়ে দলকে ফ্লোরিডায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

এর আগে একই ধরনের সমস্যায় পড়েছিল ইরান দলও। তাদের প্রস্তুতি শিবির আমেরিকা থেকে সরিয়ে মেক্সিকোতে নিতে হয়েছিল এবং ম্যাচ শেষে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পাশাপাশি সোমালিয়ার রেফারি ওমর আরতানকে মায়ামি বিমানবন্দরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও আটকে রাখার ঘটনাও আন্তর্জাতিক ক্রীড়ামহলে তীব্র সমালোচনার জন্ম দেয়।

নতুন করে উরুগুয়ের ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠছে, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসরে অংশগ্রহণকারী দল ও কর্মকর্তাদের ক্ষেত্রেও কি মার্কিন অভিবাসন নীতির কঠোর প্রয়োগ কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্ককে জটিল করে তুলছে? আপাতত সমাধানের আশায় অপেক্ষায় ‘লা সেলেস্তে’ শিবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.