আবহাওয়াখেলাধুলা

বর্ষার দাপটেই কি মাটি হবে পুজোর আনন্দ? কি বলছে আবহাওয়া দফতর , জানুন বিস্তারিত

মহালয়া মানেই বাঙালির কাছে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা। একসময় চতুর্থী-পঞ্চমীর অপেক্ষা থাকলেও, এখন মহালয়ার পর থেকেই শুরু হয় প্যান্ডেল হপিংয়ের তোড়জোড়। তবে উৎসবের আনন্দে এবারও কাঁটা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস শহরবাসীর দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।

নিম্নচাপের আশঙ্কা

মৌসম ভবনের অনুমান, ২৫ সেপ্টেম্বরের পর বঙ্গোপসাগরের উত্তর অংশ এবং ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে পুজোর শুরুর দিকেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

মহালয়ার দিন রাজ্যের আবহাওয়া

মহালয়ার দিনে রাজ্যের বেশিরভাগ জেলায় আকাশ থাকবে আংশিক মেঘলা। দিনের বেলা আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক হলেও, বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুতসহ বৃষ্টি নামতে পারে। কয়েকটি জেলায় বজ্রপাত-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কলকাতার পূর্বাভাস

শুক্রবার কলকাতার আকাশ থাকবে মেঘলা। কোথাও কোথাও হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতসহ বৃষ্টি হতে পারে।

সর্বোচ্চ তাপমাত্রা: ৩৪° সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি)

সর্বনিম্ন তাপমাত্রা: ২৮° সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি)

আর্দ্রতা: সর্বোচ্চ ৯১%, সর্বনিম্ন ৬৭%

দক্ষিণবঙ্গের পরিস্থিতি

আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পূর্ব বর্ধমানে বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কায় জারি হয়েছে হলুদ সতর্কতা। প্রায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুতসহ বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও, রবিবার মহালয়ার দিনে ফের বজ্রবিদ্যুতসহ বৃষ্টি নামতে পারে একাধিক জেলায়। সোমবারও দক্ষিণবঙ্গে থাকবে একই পরিস্থিতি।

উত্তরবঙ্গের জন্য কমলা সতর্কতা

উত্তরবঙ্গে আবহাওয়া আরও উদ্বেগজনক। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পং-এ জারি হয়েছে কমলা সতর্কতা। আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। শনিবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুতসহ প্রবল বৃষ্টি হতে পারে।

নতুন বিপদের আশঙ্কা

ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে। এর ফলে সিকিম ও ভুটানের নদীগুলির জলস্তর দ্রুত বাড়ছে, যা প্লাবনের নতুন আশঙ্কা তৈরি করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.