বিনোদন

ফের বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত‘কেজিএফ’অভিনেতা হরিশ রাই

ফের বিনোদন জগতে শোকের ছায়া। ২০২৫ সালে যেন শোকের অভিশাপ মিটতে চাইছে না। একের পর এক নক্ষত্র পতন ঘটছে বিনোদন জগতে। ফের আরেকবার নক্ষত্র পতন ঘটল। মাত্র ৫৫ বছর বয়সে প্রয়াত হলেন‘কেজিএফ’ খ্যাত দক্ষিণী অভিনেতা হরিশ রাই। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। কিন্তু সেই লড়াইয়ে তিনি পরাজিত হলেন। অবশেষে বৃহস্পতিবার বেঙ্গালুরুর কিদওয়াই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দক্ষিণী তারকা যশের সঙ্গে‘কেজিএফ’ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল‘চাচা’। সূত্রের খবর অনেকদিন ধরেই থাইরয়েড ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি। দুর্ভাগ্যবশত সেই ক্যানসার ছড়িয়ে পড়ে অভিনেতার পেটে।

এর আগে অভিনেতা এক সাক্ষাৎকারে তাঁর অসুস্থতা সম্পর্কে জানিয়েছিলেন, এবং তাঁর এই অসুখের চিকিৎসা যে কতটা খরচসাপেক্ষ তাও তিনি জানান। এক একটি ইনজেকশনের দাম ৩.৫৫ লক্ষ টাকা বলে জানিয়েছিলেন তিনি। এবং পরবর্তীকালে সেই খরচ ৭০ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু সেই টাকাও আটকাতে পারল না ক্যান্সারকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.