খেলাধুলা

হার্দিককে নিয়ে বিতর্কের ছায়া সরিয়ে আশাবাদী মুম্বাই ইন্ডিয়ান্স কোচ জয়বর্ধনে

মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) অধিনায়ক হিসেবে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হার্দিক পান্ডিয়া। গত আইপিএলে সমর্থকদের বিদ্রুপের শিকার হওয়া হার্দিক এবার নতুন আত্মবিশ্বাসে মাঠে নামতে প্রস্তুত। এমআই কোচ মহেলা জয়াবর্ধনে মনে করেন, সমর্থকরাও এবার পুরনো বিতর্ক ভুলে নতুন দৃষ্টিভঙ্গিতে দলকে সমর্থন দেবেন।

২০২৪ আইপিএলে হার্দিকের নেতৃত্ব নিয়ে সমর্থকদের অসন্তোষ এমআই-এর পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল। তবে এরপর ভারতকে দুটি আইসিসি শিরোপা এনে দেওয়ার পর তার গ্রহণযোগ্যতা বেড়েছে। জয়াবর্ধনের মতে, “হার্দিক গত এক বছরে অনেক কিছু অর্জন করেছে। এবার সমর্থকরাও নতুনভাবে বিষয়টি দেখবেন।”

এমআই-এর প্রথম ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও এবার গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে তিনি মাঠে নামবেন। তবে এমআই-এর সামনে কঠিন চ্যালেঞ্জ, কারণ আহমেদাবাদে তারা এখনো জিটি-কে হারাতে পারেনি। জয়াবর্ধনে অবশ্য অতীত রেকর্ড নিয়ে চিন্তিত নন, বরং বর্তমান পারফরম্যান্সকেই গুরুত্ব দিচ্ছেন।

এদিকে, দলের গুরুত্বপূর্ণ অস্ত্র জসপ্রীত বুমরাহ এখনো চোট কাটিয়ে ফেরার অপেক্ষায়। এমআই তার ফিটনেস আপডেটের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, তরুণ স্পিনার ভিগ্নেশ পুথুরের পারফরম্যান্স নজর কেড়েছে। এমআই তাঁকে দক্ষিণ আফ্রিকার এসএ২০-তে পাঠিয়ে গড়ে তুলেছে, যেখানে তিনি রশিদ খানের কাছ থেকে শিখেছেন। এবার সেই রশিদই তাঁর প্রতিপক্ষ!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.