জেলা

দিনহাটায় ৩ বাংলাদেশি গ্রেফতার, নিশীথ প্রামাণিকের দাবি — “এরা রোহিঙ্গা!”

দিনহাটা: এসআইআর আতঙ্কের মধ্যেই ফের সীমান্তে চাঞ্চল্য। কোচবিহার জেলার দিনহাটার সাহেবগঞ্জ দলবাড়ি সীমান্ত এলাকা থেকে ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করল বিএসএফ।

সূত্রের খবর, বিএসএফের ১৬৮ ব্যাটালিয়নের জওয়ানরা রবিবার রাতে টহল দেওয়ার সময় সীমান্তে সন্দেহভাজন ৫ জনকে আটক করে। তাদের মধ্যে ৩ জন বাংলাদেশি নাগরিক এবং বাকি ২ জন ভারতীয়। জানা গিয়েছে, ওই দুই ভারতীয়ের সাহায্যেই সীমান্ত পেরোচ্ছিল অনুপ্রবেশকারীরা।

বিএসএফ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র, নগদ টাকা এবং আরও কিছু নথি। পরে তাদের সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়েছে। আদালত ইতিমধ্যেই তিন বাংলাদেশিকে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

এই ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মন্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড়। তাঁর দাবি — “ধৃতরা রোহিঙ্গা। নাম শুনলেই বোঝা যায়, কী উদ্দেশ্যে এরা ভারতে প্রবেশ করতে চেয়েছিল। সীমান্ত এলাকায় বহু রোহিঙ্গা ইতিমধ্যেই ভুয়ো ভোটার কার্ড বানিয়ে বসবাস করছে।”

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সীমান্তে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে বিএসএফ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.