রাজনীতি

উত্তরপাড়ায় মীনাক্ষীর মহারণ: হারানো জমি ফেরাতে বামেদের ‘ডু অর ডাই’ লড়াই!

উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে এবার নজর কেড়েছেন সিপিএম-এর তরুণ ও দাপুটে নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। দলের প্রথম সারির মুখ হিসেবে তাঁকে সামনে রেখেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাম শিবির। তাই কৌশলগত সিদ্ধান্ত নিয়ে এই কেন্দ্রে তাঁকে প্রার্থী করা হয়েছে। মীনাক্ষীকে জেতাতে মরিয়া সিপিএম নেতৃত্ব—এমনটাই স্পষ্ট প্রার্থী ঘোষণার পর থেকেই। সেই কারণেই দলীয় সমীকরণ বদলে দীস্পিতাকে উত্তরপাড়া ছেড়ে উত্তর দমদমে পাঠানো হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মীনাক্ষীর লড়াই শুধুমাত্র একটি আসন জেতার জন্য নয়, বরং সিপিএম-এর দীর্ঘদিনের ব্যর্থতার ইমেজ ভাঙারও লড়াই। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর হাইভোল্টেজ দ্বন্দ্বের মাঝে প্রার্থী হয়েও খুব একটা প্রভাব ফেলতে পারেননি তিনি—৫ হাজারেরও কম ভোট পেয়েছিলেন। ফলে তাঁর রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল।

তবে পরিস্থিতি এবার ভিন্ন। উত্তরপাড়ায় সংগঠন মজবুত করতে জোর দিচ্ছে সিপিএম। মীনাক্ষীর মাটির টান, আন্দোলনের অভিজ্ঞতা এবং তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা—এই তিনকে হাতিয়ার করেই এগোতে চাইছে দল। বামেদের জন্য এই নির্বাচন কার্যত ‘অস্তিত্বের লড়াই’। একের পর এক নির্বাচনে ব্যর্থতার পর দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাদের।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে—মীনাক্ষী মুখোপাধ্যায় কি পারবেন উত্তরপাড়া থেকে জিতে বিধানসভায় পৌঁছে সিপিএম-এর ‘শূন্য’ তকমা ঘোচাতে? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.