বছর ঘুরলেই হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার আগে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। সম্প্রতি কেন্দ্রের ১০০ দিনের কাজের বকেয়া টাকা আইনি লড়াইয়ে জয় পেয়েছে রাজ্যে সরকার। পাশাপাশি রাজ্যে শুরু হয় গেছে SIR প্রক্রিয়া। এবার সেই নিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া ভাষায় আক্রমণ করেন।
বহুদিন ধরেই কেন্দ্রের কাছে আবেদন করে চলেছে ১০০দিনে বকেয়া টাকা ফিরিয়ে দিতে। তবে সেই আবেদনের সাড়া না দেওয়ায় আইনি পথে হেঁটেছেন রাজ্য সরকার। প্রথমেই তারা হাইকোর্টে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দাবি করে মামলা দায়ের করে। যেখানে মুখ পরে কেন্দ্র সরকারের। তবে সেই রয় না মেনে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় কেন্দ্র। সেখানেও মুখ থুবড়ে পরে তাঁরা। আদালতের স্পষ্ট নির্দেশ ১০০ দিনের কাজের টাকা ফিরিয়ে দিতে হবে কেন্দ্রকে। এই আইনে জয়কে ‘ঐতিহাসিক জয়’ বলে ব্যাখ্যা করেছেন তৃণমূলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই ৫ রাজ্যে নির্বাচন হতে চলেছে। তারমধ্যে বিহারে SIR প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেখানেই প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাদ পরেছে। এবার পশ্চিমবঙ্গের শুরু এই SIR প্রক্রিয়া। যা নিয়ে উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি।
বাংলায় SIR নিয়ে তীব্র ভাষায় আক্রমণ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি যদি এই প্রক্রিয়াতে কোন যোগ্য ভোটারের নাম বাদ পড়ে তাহলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে বার্তা দেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।







