খেলাধুলা

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে বড় চমক: দল থেকে বাদ দুই তরুণ তারকা, সুযোগ পেলেন দ্রাবিড় পুত্র

ভারতের দু’টি অনূর্ধ্ব-১৯ দল এবং আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে একটি ত্রিদলীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হতে চলেছে। মঙ্গলবার এই সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচন হয়েছে। এই নির্বাচনেই বড় চমক দেখা গেল।প্রতিভাবান দুই তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রের কোনো দলেই জায়গা হলো না। তবে এই সিরিজে সুযোগ পেয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড়।

বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে আগামী ১৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে অনূর্ধ্ব-১৯ এই ত্রিদেশীয় প্রতিযোগিতা।
দলের নেতৃত্বে আছেন পাঞ্জাবের বিহান মলহোত্রা (ভারত ‘এ’ দলের অধিনায়ক) এবং হায়দরাবাদের অ্যারন জর্জ (ভারত ‘বি’ দলের অধিনায়ক)। কিন্তু বিহারের ১৪ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী এবং আরেক তরুণ প্রতিভা আয়ুষ মাত্রে কারওই কোনো দলে সুযোগ হয়নি।বিসিসিআই একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে, মাত্রেকে এই সিরিজের জন্য বিবেচনা করা হয়নি, কারণ সে এখন মহারাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফি খেলছে। আর বৈভব ভারত ‘এ’ দলের হয়ে রাইজিং স্টার এশিয়া কাপের দলে রয়েছে। বোর্ডের এক কর্তা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সূর্যবংশী ও মাত্রে ইতিমধ্যেই উঁচু পর্যায়ের ক্রিকেট খেলছেন, তাই এই প্রতিযোগিতা তাদের মতো ক্রিকেটারদের জন্য নয়।

তবে এই দুই প্রতিভাকে বাদ দেওয়া হলেও, দ্রাবিড়ের উইকেটরক্ষক-ব্যাটার পুত্র অন্বয় দ্রাবিড়কে রাখা হয়েছে ভারত ‘বি’ অনূর্ধ্ব-১৯ দলে। কর্নাটকের হয়ে বিনু মাঁকড় ট্রফিতে দারুণ পারফরম্যান্স দেখানোর পুরস্কারস্বরূপ ভারতীয় দলের প্রাক্তন কোচের ছেলে এই সুযোগ পেয়েছেন। এই দলে বাংলার ক্রিকেটার রোহিত কুমার দাসও জায়গা পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.