বর্তমান নিজের অভিনয় দক্ষতা দিয়ে বাংলার হাজার হাজার মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন সুপারস্টার জিৎ। তবে নায়কের পত্নী মোহনা মদনানি বরাবর লাইট ও চাকচিক্কের থেকে সাধারণত বেশ কিছুটা দূরেই থাকতে দেখা যায়। তবে এবার বরের সঙ্গে বিনোদন জগতে পা রাখলেন তিনি। তবে কি ভূমিকায়? কোথায় দেখা যাবে তাকে?
গত বছরের বুমেরাং সিনেমার পর এখনো পর্যন্ত বড় পর্দায় দেখা যায়নি অভিনেতা জিৎকে। তবে এবার তিনি তৈরি হচ্ছে নাকি ভিন্ন ধরনের সিনেমার জন্য। পর্দা কাঁপাতে আসতে চলেছে তার অভিনীত সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। যেই সিনেমার প্রেক্ষাপট গড়ে উঠবে বিপ্লবী অনন্ত সিংহের জীবনের গল্প দিয়ে। এবার সেই বিপ্লবীর চরিত্রেই নজর কাড়তে চলেছেন। এবার একই জায়গায় পা রাখতে চলেছেন অভিনেতার সহধর্মিনী। তবে তিনি অভিনেত্রী হিসেবে নন বরণ একজন সঙ্গীত শিল্পী হয়ে এই জগতে পা রাখলেন।
গ্রাস রুটের প্রযোজনায় গায়িকা হিসেবে পথ চলা শুরু করলেন মোহনা মদনানি। তিনি গায়কার হিসেবে পথ চলা শুরু করলেন এক ভক্তি গীতির মাধ্যমে। যা হয়তো ভারতবর্ষের বহু হিন্দু বাড়িতে যেকোনো পূজা-অর্চনার সময় ব্যবহৃত হয়। এবার সেই গানের মাধ্যমেই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন মোহনা মদনানি। এরই মধ্যে গ্রাস রুট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে অভিনেতা পত্নীর কন্ঠে ‘ওম জয় জগদীশ হরে’ গান। এই ভক্তি গীতির মাধ্যমে নতুন পথচলা শুরু করে আবেগপ্রবণ পোস্ট করলেন মোহনা মদনানি।
এ প্রসঙ্গে বাংলার জনপ্রিয় অভিনেতা জিতের স্ত্রী মোহনা মদনানি জানিয়েছেন, ‘গান চিরকালই আমার খুব কাছের একটা বিষয়। এই সুযোগ পাওয়া যেন ঈশ্বরের কৃপা। আমি নতুন করে নিজের আরেকটা সত্ত্বা আবিষ্কার করেছি যেন। ‘ওম জয় জগদীশ হরে’।







