নিজস্ব সংবাদদাতা : ওডিআই বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পারবেন বলিউড প্রাক্তন অভিনেতা অমিতাভ বচ্চন। ২০২৩ আসন্ন বিশ্বকাপের গ্লোডেন টিকিট তুলে দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। মঙ্গলবার বিশ্বকাপের জন্য দল ঘোষণার পরই জয় শাহ পৌঁছে যান বিগ বি র বাড়িতে। বিশ্বকাপের উপলক্ষে এই বিশেষ টিকিট তৈরী হয়েছে বিবিসিসিআই এর তরফ থেকে। এই টিকিট থাকলে দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ ভিআইপি গেট দিয়ে প্রবেশ করা থেকে স্টেডিয়ামে বিশেষ অতিথির সন্মান পাবেন এই গোল্ডেন টিকিটের মাধ্যমে। বিভিন্ন দেশের খ্যাতিনামা ব্যক্তিদের এই গোল্ডেন টিকিটি দেওয়ার কল্পনা করেছেন বিসিসিআই কর্তৃপক্ষ। বিগ বি র হাত দিয়েই এই শুভ কাজটি শুরু হয়। অমিতাভ বচ্চনের হাতে এই টিকিটি দেওয়ার ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিসিসিআই কর্তৃপক্ষ। তার সঙ্গে শিরোনামে লেখেন বিসিসিআই সচিব জয় শাহ বিশ্বকাপের এই গোল্ডেন টিকিটি তুলে দিয়েছেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের হাতে। তাঁর হাতে এই টিকিটি দিয়ে খুবই গর্বিত। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ওডিআই বিশ্বকাপ। ১০ টি শহরে আয়োজিত হবে বিশ্বকাপের ম্যাচ। ২০১৯ এর দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ২০২৩ এর বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে।
Read Next
November 20, 2026
ওয়েলিংটনে নিকোলস-ঝড়: ৩৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে ভারতের সামনে রানের পাহাড় নিউজিল্যান্ডের
November 20, 2026
বাংলাদেশকে হারিয়ে WTC পয়েন্ট তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকা, চাপে গম্ভীরের ভারত**
November 19, 2026
ভারতীয় ফুটবলের বেহাল দশা নিয়ে ক্ষোভ, AIFF-এর নেতৃত্ব বদলের দাবিতে ক্রীড়ামন্ত্রীকে চিঠি বাইচুং-সহ ১৫ প্রাক্তন ফুটবলারের
November 18, 2026
স্যান্ডপেপারগেট বিতর্কে ফের বিস্ফোরক দাবি ব্যানক্রফটের, ‘সব জানত গোটা দল, বলির পাঁঠা করা হয়েছিল আমায়’
November 18, 2026
ভারত-প্যালেস্তাইন অনূর্ধ্ব-১৭ ম্যাচে বর্ণবিদ্বেষের অভিযোগ, AFC-র দ্বারস্থ AIFF
November 17, 2026
আবারও নতুন জার্সিতে শামি! সপ্তম আইপিএল দল হিসেবে রাজস্থান রয়্যালসে তারকা পেসার
Related Articles
Check Also
Close







