বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো বিতর্ক। প্রতি নিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। বেশ কিছুদিন ধরে চর্চার শিরোনামে আছেন বলিউড অভিনেত্রী কাজল ও অভিনেত্রী টুঙ্কল খান্না ও তাদের শো‘টু মাচ’। আবারও বিতর্কের মুখে অভিনেত্রী যুগল। বেশ কিছুদিন ধরেই একের পর এক বিস্ফোরক বিষয় উঠে আসছে কাজল ও টুইঙ্কল খন্নার অনুষ্ঠান থেকে যার ফলে তারা হচ্ছেন কটাক্ষের শিকার। কিছু দিন আগেই কাজল দাবি করেছেন,“দাম্পত্যের নির্দিষ্ট মেয়াদ থাকা দরকার। তা হলে অশান্তি কম ভোগ করতে হয়।”এ বার তিনি জানালেন তাঁর প্রাক্তন প্রেমিকের কথা। শুধু তাই নয়, এমনকি সেই প্রাক্তন প্রেমিকের সঙ্গে যোগ রয়েছে টুইঙ্কলেরও।
আসলে সম্প্রতি তাঁদের সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে এসেছিলেনবলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী কৃতি সেনন। অনুষ্ঠানে নানা রকমের পর্বের মধ্যে একটি পর্বের নিয়ম ছিল, একটি করে বিষয় বলা হবে এবং সেই বিষয়ের সঙ্গে সকলে সহমত কি না, তা জানাতে হবে। এই দিন এই পর্বের বিষয় ছিল‘প্রিয়বন্ধুর প্রাক্তনের সঙ্গে কখনও প্রেম করা উচিত নয়’। কাজল ও টুইঙ্কল এর মতে, বন্ধুর প্রাক্তনের সঙ্গে কখনোই প্রেম করা উচিত নয়। কিন্তু ভিকি ও কৃতি সম্মতি জানাননি। ভিকির মতে,”বন্ধুর যদি প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদই হয়ে যায় এবং তাঁরা নিজেদের জীবনে এগিয়েই যদি যান, তা হলে সমস্যা কোথায়? আর সমস্যা হলে বুঝতে হবে, বন্ধু ও তাঁর প্রাক্তন এখনও পরস্পরকে ভুলতে পারেননি, টান শেষ হয়নি।”এই সব শুনে কাজলের কাঁধে হাত রেখে টুইঙ্কল বলেন,“আমাদেরও একজন‘কমন’প্রাক্তন রয়েছে কিন্তু!”এই শুনে কাজল সঙ্গে সঙ্গে বলেন,“দয়া করে চুপ করো। একেবারে চুপ!”
এই শো দেখার পরে নেটভুবন তোলপাড়। কেউ কেউ এই বিষয় কাজল ও টুইঙ্কেলের সাথে সহমত পোষণ করেন আবার কেউ কেউ ভিকি ও কৃতির মতো দ্বিমত পোষণ করেন। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, কে সেই প্রাক্তন? যদিও, সেই প্রাক্তন প্রেমিক কে, তা প্রকাশ করেননি কাজল বা টুইঙ্কল কেউই। কিন্তু অনেকেরই আন্দাজ, পরিচালক অভিষেক কপূরের কথা বলা হয়েছে।







