জেলা

বোনের বদলে চাকরি করে বেতন তুলছে দিদি, ধরা পড়তেই কড়া পদক্ষেপ প্রশাসনের

সরকারি চাকরিতে বড়সড় দুর্নীতি। দীর্ঘ ২০ বছর ধরে একটি প্রাথমিক বিদ্যালয়ে বোনের বদলে চাকরি করে যাচ্ছিল দিদি। মঙ্গলবার ঘটনাটি সামনে আসায় শোরগোল পড়ে যায় পূর্ব বর্ধমানের ভাতার এলাকায়। ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত।

সূত্রের খবর, আইন অনুযায়ী ২০০৪ সালে সাহেবগঞ্জের নুনাডাঙ্গার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হয়েছিল সুজাতা চট্টোপাধ্যায়কে। কিন্তু তার পরিবর্তে কাজ করছিলেন সুজাতা দেবীর দিদি সঙ্গীতা ভট্টাচার্য। বর্তমানে সঙ্গীতা দেবীর বয়স ৭০ বছর। তিনি কাশীপুরের বাসিন্দা। এদিন ভাতার ব্লক প্রশাসন এই অনিয়ম সম্পর্কে জানতে পারেন। এই বিষয়ে ভাতার পঞ্চায়েত সমিতির সদস্য বাসুদেব যশ বলেন, ‘ বাম আমল থেকেই এই দুর্নীতি চলে আসছে। একজনের বদলে অন্যজন চাকরি করে বেতন তুলে যাচ্ছেন। আমরা প্রশাসনের কাছে গোটা ঘটনাটা জানিয়েছি আর যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করেছি।’

ভাতারের বিডিও অফিসার অরুন কুমার বিশ্বাস বলেন, “বর্তমানে সরকারি কাজকর্মের আপগ্রেডেশন চলছে। অনলাইনে সমস্ত নথি খতিয়ে দেখার সময় ঘটনাটি নজরে আসে। পুরো ব্যাপারটা আবারও তলব করা হবে। প্রয়োজনে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে প্রশাসন।” মঙ্গলবার বিডিও অফিসে এসেছিলেন সঙ্গীতা দেবী। পালিয়ে যেতে চাইলে তাকে আটক করে স্থানীয়রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.