নিজস্ব সংবাদদাতা: শুরু হলো এবছরের 31তম জাতীয় শিশুবিজ্ঞান কংগ্রেস 2023 । আজ জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাব এর পরিচালনায় ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের উদ্যোগে আয়োজিত হলো জলপাইগুড়ি জেলার প্রশিক্ষক শিক্ষক শিক্ষন কর্মশালা স্থানীয় স্টুডেন্ট হেলথ হোমের হল ঘরে। এদিন জেলার ৩৬টি বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এবারকার মুখ্য বিষয় হলো ‘স্বাস্থ্য ও কল্যাণমুখী জীবন চর্চার জন্য বাস্তুতন্ত্র কে সঠিকভাবে জানা ও বোঝা’। যার অধীনে 5টি উপ বিষয়ের উপর বিদ্যালয় স্তরে আগামী দিনে ছাত্রছাত্রীরা তাঁদের আশপাশের আর্থ সামাজিক ও পরিবেশগত সমস্যা কে কেন্দ্র করে বিভিন্ন প্রকল্প রচনা করবে।এই রচিত প্রকল্প নিয়ে আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা জেলা স্তরের কংগ্রেসে উপস্থাপনা করবে।
জেলায় নির্বাচিত আবার রাজ্যে এবং রাজ্যে নির্বাচিত জাতীয় স্তরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেবে আগামীদিনে।আজকের কর্মশালায় প্রশিক্ষণ নিয়ে এই সকল শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে দল গঠন করবেন।







