ক্রাইমজেলা

বীরভূমে সোনার ব্যাগ ছিনতাই কাণ্ডে গ্রেপ্তার মূল চক্রি

বীরভূম জেলায় দের মাস আগে ব্যাগ ভর্তি সোনা ছিনতাইয়ের কাণ্ডে চাঞ্চল্য ছড়ায় দুবরাজপুর শহরে। এই ঘটনায় ছিনতাইকারী দলের মূল চক্রিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানান, ধৃতের নাম শেখ রঞ্জু। রবিবার রাতে দুবরাজপুরের সাতকেন্দুরী মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ।
ধৃতকে সোমবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ২৮শে জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।
ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে ২০২৪ সালের ২৭ নভেম্বর। ওই দিন বেশ কিছু সোনার গহনা ভরে বাড়ি ফিরছিলেন জনৈক ব্যক্তি । সেই সময় তার হাত থেকে সোনা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায় ওই ছিনতাইকারীর দল । সঙ্গে সঙ্গে তিনি দুবরাজপুর থানায় অভিযোগ জানান। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে পুলিশ । শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ ও সূত্র থেকে পুলিশ দলটিকে চিহ্নিত করে । এর আগেও পুলিশ এই ঘটনায় ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল। তাদের জেরা করার সময় পুলিশ ওই ছিনতাই দলের পান্ডা শেখ রঞ্জুর কথা জানতে পারে। এরপর তার সন্ধান শুরু করে পুলিশ । অবশেষে রবিবার রাতে রানীগঞ্জ-মোরগ্রামের ১৪ নম্বর জাতীয় সড়কের দুবরাজপুরের সাতকেন্দুরী মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.