বিনোদন

দুর্গাপূজোর আমেজ নিয়ে প্ল্যাটফর্ম ৮-এ আসছে নতুন ওয়েব ফিল্ম ‘দুগ্গা দুগ্গা’

বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। সেই উৎসব চলে যাওয়ার পরে সকলের একটু মন খারাপ থাকে। এবার তাদের মন ভালো করতে প্ল্যাটফর্ম ৮ নিয়ে আসছে নতুন ওয়েব ফিল্ম ‘দুগ্গা দুগ্গা’। যেখানে দেখা যেতে চলেছে একাধিক জনপ্রিয় তারকাকে।

কলকাতার দুর্গোৎসব নিয়ে তৈরি তৈরি হলো একটি ওয়েব গল্প। যেখানে উঠে আসবে সাধারণ এক মেয়ের গল্প। এর আগে প্ল্যাটফর্ম ৮-এ এরকম একটি গল্প দেখা গিয়েছিল। সেই গল্পই নতুনভাবে আসতে চলেছে। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। এর মাঝে এই ছবিটি দর্শকের মনে যে এক আবেগ জাগিয়ে তুলবে, এই বিষয়ে আশাবাদী নির্মাতারা।

এই ওয়েব ফিল্মে অভিনয় করছেন অমৃতা চট্টোপাধ্যায়, বাদশা মৈত্র, ফাহিমা মির্জা , ময়না মুখোপাধ্যায়, জয়িত্রী চৌধুরী, অর্কপ্রভ ভট্টাচার্য্য, সমীহ দে, আকাশদীপ দাশগুপ্ত। ছবি পরিচালনায় দায়িত্বে রয়েছে জিৎ চক্রবর্তী। এমনকি সঙ্গীতের দায়িত্বে রয়েছে ইক্ষিতা মুখোপাধ্যায়। এছাড়াও এখানে মুখ্য চরিত্রে দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায় ও ফাহিমা মির্জাকে। দুর্গাপুজো শেষ, তবে এখনও দুর্গাপুজোর রেশ টেনে একবার দেখে ফেলতেই পারেন এই ওয়েব সিনেমা। ‘দুগ্গা দুগ্গা’ মানুষের নজর কাড়বে বলে মনে পরিচালক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.