বিনোদন

আমার বিয়ের জন্য মেয়ে শাহরুখ দেখুক, বাদশার কোর্টে বল ঠেললেন ভাইজান

 

সালমান খান, বয়স ৫০ পেরলেও এখনো অ্যাকশন এবং রোমান্টিক চলচ্চিত্রে সফল ভূমিকার জন্য পরিচিত। অসংখ্য প্রেমের প্রস্তাব থাকা সত্ত্বেও, তিনি বিয়ে করেননি। আবার কখনো প্রেম করলেও সে প্রেম বিয়ে অবধি এগোয়নি। তাই এখন, ৫৭ বছর বয়সেও, তিনি বলি ইন্ডাস্ট্রির “সবচেয়ে যোগ্য ব্যাচেলর” হিসাবে বিবেচিত হন। তবে সম্প্রতি এক মার্কিন যুবতীর থেকে বিয়ের প্রস্তাব পেতেই রসিকতার ছলে শাহরুখের ঘাড়ে চাপিয়ে দেন তিনি।

 

বলিপাড়ায় শাহরুখ ও সালমানের মজবুত বন্ধন সুপরিচিত। তারা কঠিন সময়ে একে অপরকে সমর্থন করেছে। তবে এবার বিয়ের প্রস্তাব পেয়ে শাহরুখের শরণাপন্ন ভাইজান। বর্তমানে, সালমান দুবাইতে IFA অ্যাওয়ার্ড নিয়ে ব্যস্ত এবং সেখানেই হলিউডের এক তরুণী তাকে প্রস্তাব দেয়।

 

IFA এর সবুজ কার্পেট সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে ব্যস্ত বিগ বস, এমন সময় আচমকাই এক মার্কিন যুবতী তাকে এসে প্রশ্ন করেন তিনি তাকে বিয়ে করবেন কিনা। আরও বলেন, প্রথম দেখাতেই নাকি ভাইজানের প্রেমে পড়েছেন তিনি। পাল্টা জবাবে অভিনেতা তাকে জিজ্ঞেস করেন, “তুমি কি শাহরুখ খানের কথা বলছ?” সলমান জানিয়েছেন কুড়ি বছর আগে হলে হয়তো তুমি ভেবে দেখতেন। তাদের কথোপকথনের ক্যামেরাবন্দি ভিডিও ভাইরাল এখন নেট দুনিয়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.