নিজস্ব সংবাদদাতা, বাঁশবেড়িয়া: ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এবং পূজোভার্স-এর উদ্যোগে অনির্বাণ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল Devine Diva – A Heritage Fashion & Talent Hunt 2025। বাংলার সাংস্কৃতিক শিকড়, নারীর সৃজনশীলতা ও আত্মবিশ্বাসকে একসূত্রে গেঁথে তোলাই ছিল এই বার্ষিক আয়োজনের মূল লক্ষ্য। এবছর অনুষ্ঠানের বিশেষ মাত্রা যোগ করেছে আন্তর্জাতিক অংশীদার Tix.Show Australia, যারা প্রেজেন্টিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছিল।
সহযোগী সংস্থা হিসেবে ছিল LAP – Lensation Academy of Photography, RITZ এবং Alphazxine Welfare Foundation। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মূল্যায়ন করা হয় তিনটি পর্যায়ে—অ্যাপিয়ারেন্স, ট্যালেন্ট পারফরম্যান্স এবং প্রশ্নোত্তর পর্ব। বিজয়ীদের জন্য ঘোষণা করা হয়েছে ফটোশুট, ব্র্যান্ড পার্টনারশিপ, পেশাগত প্রশিক্ষণ এবং বিস্তৃত মিডিয়া কাভারেজসহ একাধিক ক্যারিয়ার সুযোগ।
ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ও পূজোভার্স এ বছর আরও শুরু করেছে Kartik Crown – Debsenapati Samman—যা পশ্চিমবঙ্গের থিম–পুজো শিল্প, আলোকসজ্জা, নির্মাণকলা ও উৎসবের গল্প বলাকে সম্মানিত করবে। আয়োজকদের মতে, আন্তর্জাতিক সহযোগিতা বিশেষত অস্ট্রেলিয়ার যুক্ত হওয়া স্থানীয় প্রতিভাকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনমুন, দোলা গাঙ্গুলি, সাহেলি দাস, নায়না অধিকারী এবং দেবলীনা ঘোষসহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আয়োজকদের বক্তব্য অনুযায়ী, Devine Diva কেবল একটি প্রতিযোগিতা নয়—এটি নারীর পরিচয়কে শক্তিশালী করার পাশাপাশি বাংলার উৎসব–ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আন্দোলন।







