দেশ

দেশমাতৃকার পূজো করা মুসলিম – খ্রিস্টানরাও আসলে হিন্দু ! অসমের মাটিতে দাঁড়িয়ে বড় বার্তা ভাগবতের

যদি মুসলিম বা খ্রিস্টান অর্থাৎ অন্য কোনো ধর্মাবলম্বী মানুষ , নিজস্ব রীতি ও ঐতিহ্য না ছেড়ে , দেশমাতৃকার পূজো করেন , দেশের সংস্কৃতি অনুসরণ করেন , তাহলে তারাও হিন্দু ! হিন্দু সংস্কৃতির পক্ষে এমনই সওয়াল , রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের । তার এই বার্তায় , রীতিমতো জল্পনার ঝড় উঠেছে ।

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শতবর্ষ উদযাপন চলছে দেশ জুড়ে। আর অসমের মাটিতে হওয়া , সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েই ভাগবত বলেন , “যাঁরা মাতৃভূমির প্রতি ভক্তি, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা এবং আমাদের সংস্কৃতির উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যান, তাঁরা সকলে হিন্দু। হিন্দুধর্মকে ধর্মীয় অর্থে নেওয়া উচিত নয়। হিন্দুধর্ম এবং হিন্দু সংস্কৃতি কেবল খাদ্য এবং পুজোই নয়।”

আর তারপরেই ভাগবতের কন্ঠে শোনা যায় , “এর (হিন্দু ধর্ম) অনেক মানুষকে গ্রহণ করার শক্তি রয়েছে। যদি মুসলিম এবং খ্রিস্টানরা তাঁদের উপাসনা, রীতিনীতি এবং ঐতিহ্য ত্যাগ না করেও এই দেশের পুজো করেন, ভারতীয় সংস্কৃতি অনুসরণ করেন এবং ভারতীয় পূর্বপুরুষদের নিয়ে গর্বিত হন, তাহলে তাঁরাও হিন্দু…।”

অসমের মাটিতে দাঁড়িয়ে , ভাগবতের এমন মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হিসেবেই ধরা হচ্ছে , কারণ সেখানকার মুসলিম বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে বিভিন্ন সময়েই ভারতবিরোধিতার অভিযোগ এসেছে । এমনকি , বাংলাদেশ সীমান্ত ঘেঁষা , অসমের বহু স্কুলে , ‘ বন্দেমাতরম ‘ গান গাওয়ার ক্ষেত্রেও বিরোধীতা দেখা গিয়েছে । এরূপ পরিস্থিতিতে দাঁড়িয়ে , মোহন ভাগবতের হিন্দুত্বের বার্তাকে রাজনৈতিক মহল , যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.