মধ্যবিত্তদের হেঁসেলে রীতিমতো আগুন জ্বলছে গ্যাসের দামে। গ্যাসের দাম ঊর্ধ্বমুখী থাকায় পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। যার ফলে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের অন্দরমহলে। তবে সেক্ষেত্রে কিছুটা স্বস্তির খবর এলো বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে। তাহলে কি এপ্রিলের পর মে মাসে কমবে বাণিজ্যিক গ্যাসের দাম?
গত এপ্রিল মাসের শুরুতে দাম কমে ছিল বাণিজ্যিক গ্যাসে। তবে অন্যদিকে ৫০ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসে। আগে রান্নার গ্যাসের দাম ছিল ৮০৩ টাকা। তবে মূল্যবৃদ্ধির পর সেই দাম হয়ে দাঁড়িয়েছে ৮৫৩ টাকা। যার ফলে চিন্তার ভাঁজ করেছি সাধারণ মধ্যবিত্তদের কপালে। তবে সেই ক্ষেত্রে কিছুটা স্বস্তিতে রয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম।
মে মাস থেকে বাণিজ্যিক গ্যাসের দাম কমলো প্রায় ১৪ টাকা ৫০ পয়সা থেকে ১৭ টাকা পর্যন্ত। তাই দিল্লিতে ১৯ কেজিএলপিজি সিলিন্ডারের নতুন করে মূল্য হয়ে দাঁড়ালো ১৭৪৭ টাকা ৫০ পয়সা। এমনকি মুম্বাই এসে গ্যাসের দাম এসে দাঁড়িয়েছে ১৬৯৯। পাশাপাশি শহর কলকাতায় এই ১৯ কেজি সিলিন্ডারের দাম হল ১৮৫১ টাকা ৫০ পয়সা। তবে রান্নার গ্যাসের দাম এই মাসে অপরিবর্তিত রয়ে গেল।







