দেশ

বাঙালি লিভ ইন পার্টনাকের শিরোচ্ছেদ করে হত্যাকাণ্ডে গ্রেপ্তার যুবক

মীরাটের পরই প্রেমে জেরে রক্তারক্তি উত্তরখন্ডে। তবে এইবারে বিষয়টি একেবারে অন্যরকম। বাঙালি লিভ-ইন পার্টনারের শিরোচ্ছেদের পর দেহ খালে ফেলে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। খুনের ৬ মাস পর খাল থেকে মিলল ওই মহিলার দেহাবশেষ। ঘটনায় মহিলার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
এই নৃশংস ঘটনাটি ঘটে ইউএস নগর জেলার খাতিমা এলাকায়। পুলিশ জানিয়েছেন, ২০২৪ সালের নভেম্বরে সিতারগঞ্জের গৌরী খেদা গ্রামের বাসিন্দা মুশতাক আহমেদ, নানকমাত্তা এলাকার বাঙালি কলোনির বাসিন্দা বছর ৩২ এর পুজা বিশ্বাসকে খুন করে বলে অভিযোগ। খাতিমা থানার ইন্সপেক্টর এমএম দাসাউনি জানান, হরিয়ানা যাওয়ার পথে রুদ্রপুর রোডওয়েজ বাস স্টেশনে মুশতাক ও পুজার প্রথম সাক্ষাৎ হয়। প্রথমে বন্ধুত্ব হলেও, তারপরে ধীরে ধীরে তাঁরা প্রেমের বন্ধনে জড়ায়। একই সময়ে তাঁরা গুরগাঁওয়ে লিভ-ইন থাকার সিদ্ধান্ত নেন। যেখানে পুজা তার বোনের সঙ্গে একটি স্পাতে কাজে কর্মরত ছিলেন। কিন্তু পেশায় ক্যাব চালক মুশতাক উত্তরাখণ্ডে ফিরে যায়। এরপরই ২০২৪ সালে নভেম্বরে পুজাকে না জানিয়েই অন্য একজন মহিলাকে বিয়ে করেছিল মুশতাক।
তিনি আরও জানান, প্রেমিকের বিয়ের খবর পেয়ে পুজা উত্তরাখণ্ডে মুশতাকের সঙ্গে দেখা করতে আসে। পাশাপাশি এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতকেও জানায় তিনি। এরপর কোনও উপায় না পেয়ে মুশতাক প্রলোভন দেখিয়ে পুজাকে খাতিমার ইসলাম নগরে তার বোনের বাড়িতে নিয়ে আসে। পরে ১৬ নভেম্বর তনকপুর রোডের নাদান্না খালের কাছে আন্ডারপাসে পুজার গলা কেটে হত্যা করে মুশতাক। এরপরই মুশতাক প্রেমিকার মুণ্ডুহীন দেহ এক চাদরে মুড়ে এবং মাথা একটি বস্তায় ভরে খালে ফেলে দেয়। পাশাপাশি, পুজার সঙ্গে কোনও রকম যোগাযোগ করতে না পেরে তার বোন ১৯ ডিসেম্বর ২০২৪-এ গুরগাঁওয়ের সেক্টর-৩ থানায় একটি নিখোঁজ ডায়েরির অভিযোগ করে। এরপরেই তদন্তে নামে পুলিশ। তথ্যের ভিত্তিতে হরিয়ানা পুলিশ সিতারগঞ্জ থেকে মুশতাককে আটক করে জোরদার জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদের সময় মুশতাক খুনের কথা স্বীকার করে নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.