বিদেশ

ফের উত্তপ্ত নেপাল ! আবার পথে যুব প্রজন্ম ! জারি কারফিউ

প্রায় দুমাসের ব্যবধানে ফের উত্তপ্ত নেপাল ! নেপালের উত্তাল পরিস্থিতির সাক্ষী হয়েছিল গোটা দেশ । যুব প্রজন্মের চাপে ভেঙে পড়েছিল তৎকালীন সরকার । তারপর পেরিয়েছে প্রায় দুমাস । নতুন অন্তর্বর্তী সরকার এসেছে সেখানে । মসনদে বসেছেন নতুন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী । তবে জীবন যখন একটু একটু করে স্বাভাবিকতায় ফিরছে , তখন আবার তাল কাটল পড়শি দেশের ।

ফের পথ দখল করলো দেশের যুব প্রজন্ম । নেপালের বারা জেলায় নতুন করে জারি হলো কারফিউ । জেলাশাসকের তরফে , বৃহস্পতিবার কারফিউ জারি করা হয়েছে । কিন্তু হঠাৎ আবার কেনো তাল কাটল যুব প্রজন্মের !

বেশ কিছু সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র খবর , ফের সরকার বদলের দাবিতেই পথে নেমেছে যুব প্রজন্ম । সেখানকার পরিস্থিতি বুধবার থেকেই উত্তপ্ত । অনেকের মতে আবার এখনের বিক্ষোভকারীরা , ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মার সমর্থক এবং সিপিএন-ইউএমএল-র কর্মী । আর ইতিমধ্যেই পরিস্থিতি এতটা চূড়ান্ত রূপ নিয়েছে যে , বৃহস্পতিবারই উত্তপ্ত এলাকায় জারি করে দেওয়া হয়েছে কারফিউ । এই কারফিউ জারি থেকে , বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত । এই ঘটনায় ইতিমধ্যেই ২ জন বিক্ষোভকারীকে আটকও করা হয়েছে বলে খবর ।

উল্লেখ্য , নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বিক্ষোভকারীদের শান্তি ফেরানোর বার্তা দিয়েছেন । পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতি জারি করা হয় , যেখানে বলা হয়েছে , ” স্বরাষ্ট্রমন্ত্রক এবং নিরাপত্তাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। সব রাজনৈতিক দলগুলির নেতাদের নিরাপত্তা প্রদান করতে হবে। “

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.