রাজ্য

জল জীবন মিশন কর্মসূচি সংক্রান্ত বিশেষ বৈঠক !

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- ২০২৪ এর মধ্যে প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে চলছে জল জীবন মিশন কর্মসূচি, এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা শাসকের নির্দেশে ৩০শে মে মঙ্গলবার খন্ডঘোষের সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে উপস্থিত ছিলেন,খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, জয়েন্ট বিডিও ঋত্বিক মহাপাত্র, বিএলএলআরও অনিন্দ বিশ্বাস, পিএইচই দপ্তরের আধিকারিকরা, ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার,ফিল্ড ইঞ্জনিয়র ও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা।

ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার বলেন, ব্লকের মোট ১৯ টি জায়গায় এই প্রকল্পের কাজ করা হবে। ১৯ টির মধ্যে ১৫টি কাজের ওয়াক অর্ডার ইতিমধ্যেই ইসু হয়ে গেছে। পাঁচটি জায়গায় কাজ শুরু হয়ে গেছে। তবে জমি সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবার আলোচনা করা হলো। পাশাপাশি পাইপলাইন নিয়ে যেতে গিয়ে যেসব রাস্তা ভেঙ্গে যাচ্ছে সেগুলো পিএইচইর পক্ষ থেকে মেরামত করে দেওয়ার কথা এমনটাও জানিয়েছেন খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.