রাজ্য

কেরালা গণধর্ষণের শিকার বাংলার তরুণী শ্রমিকের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতিনিধি দল রওনা

কেরালায় নৃশংস গণধর্ষণের শিকার হলেন দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার এক তরুণী পরিযায়ী শ্রমিক। ঘটনার পর তীব্র ক্ষোভ তৈরি হয়েছে রাজ্যে। নির্যাতিতার পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে ইতিমধ্যেই তৃণমূলের চার সদস্যের একটি প্রতিনিধি দল কেরালার উদ্দেশে রওনা দিয়েছে। আইনি সহায়তা-সহ সমস্ত রকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে।

কী ঘটেছিল?
পরিবার সূত্রে খবর, নির্যাতিতা তরুণী কেরালার রামা নাট্যু এলাকায় দাদু-দিদার কাছে থাকতেন। দেড় মাস আগে স্থানীয় একটি শপিং মলে জামাকাপড় ভাঁজ করার কাজ পান তিনি। পরিবারের অভিযোগ, ১৮ অগাস্ট কাজে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি ওই তরুণী। সন্ধান না মেলায় পরিবার থানায় অভিযোগ দায়ের করে।

বুধবার বিকেলে রক্তাক্ত ও বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফেরেন নির্যাতিতা। পরিবারের দাবি, শপিং মল থেকে ফেরার পথে কয়েকজন ব্যক্তি নাক চেপে অজ্ঞান করে তাঁকে অপহরণ করে। জ্ঞান ফেরার পর তিনি দেখতে পান, একটি ঘরে প্রায় কুড়িজন লোক রয়েছে। তরুণীর অভিযোগ, তাঁকে বারবার অজ্ঞান করে গণধর্ষণ করা হয়। শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এমনকি হুমকি দেওয়া হয়— কেরালা ছেড়ে চলে না গেলে আরও মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে সিরকা থানায় মামলা রুজু করা হয়েছে।

তৃণমূলের পদক্ষেপ
খবর যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এরপরই তাঁর নির্দেশে তৃণমূলের চার সদস্যের প্রতিনিধি দল কেরালার উদ্দেশে রওনা দেয়। প্রতিনিধি দল নির্যাতিতার সঙ্গে দেখা করেছেন বলেও জানা গিয়েছে। দলের পক্ষ থেকে তরুণীকে আইনি সহায়তা ও চিকিৎসা-সহ সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে কেরালা ও বাংলায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.